“স্মৃতি তুমি বেদনা…
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পুরনো শহর মানে-স্মৃতির শহর,
বহুদিন পর সেই পুরনো স্মৃতির শহরে ফেরা মানে-
স্মৃতির আয়নায় নিজেকে মুখোমুখি দাড় করানো….
কত স্মৃতি,কত মুখ
কত উদাস দুপুর,বিষন্ন গোধূলী, জোছনা-মাখা রাত…
ফেলে আসা ক্ষণগুলো মুহুর্তে হৃদয়ে ভীড় করে।
আর সেই সব সকাল-দুপুর-সন্ধ্যা-নিশার পটভূমিতে
কোন কোন মুখ আবার অবিকল মনে জাগে,
হৃদয়ের অতলান্তে ঝড় তুলে….
তেমনি একটি মুখ সুলতা!
বহুদিন আগের এই শহরে একটি মানবীর মায়াবী মুখ-
যে মুখ স্বপ্ন দেখাতো বেচে থাকার,
পথচলায় যোগাতো প্রেরণা–
স্মৃতির শহরে ফিরে এলে তাকে তো মনে পড়বেই,
তাকেই আরো বেশী মনে পড়বে-
মনে পড়াটাই স্বাভাবিক ও মানবিক।
যদিও দীর্ঘ দিনে দৃশ্যপট,
চেনা পথ-ঘাট সবই পাল্টে গেছে,
তবু মনের গভীরে লুকিয়ে থাকা
অতৃপ্ত প্রেম আবার জেগে উঠবেই,
তৃষিত নয়ন মনে মনে খুজবে সেই চেনা মুখ ;
ফিরে চাইলেই কি সবই ফিরে পাওয়া যায়,
যায়না।
তেমনি সুলতা নামের কেউ একজন
একদিন এ হৃদয়ে সুখ সুখ বেদনার অনুভব জাগিয়েছিল
তাকে ও আর খুজে পাওয়া যায়নি,
হয়তো যাবে ও না কোনদিন।
সুলতা’রা বুঝি এমনি করেই জীবনে আসে
স্বপ্ন দেখিয়ে এক সময় স্বপ্ন ভেঙে দিয়ে চলে যায়,
আর সেখান থেকেই শুরু হয়
তরুণ কবির হৃদয়ে গোপন রক্তক্ষরণ….
উজ্জ্বল পংক্তিমালার নীচে চাপা পড়ে থাকে
মর্মভেদী সহস্র সহস্র হৃদয় বিদারক দীর্ঘশ্বাস ॥
[কবি শফিকুল ইসলামের "শ্রাবণ দিনের কাব্য" গ্রন্থ থেকে উদ্ধৃত]
গ্রন্থের নাম-”শ্রাবণ দিনের কাব্য” লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ-শিবু কুমার শীল। প্রকাশক- আগামী প্রকাশনী ৩৬ বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন-৭১১১৩৩২,৭১১০০২১। মোবাইল- ০১৮১৯২১৯০২৪।
আরো জানতে ভিজিট করুনঃ-
View this link
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।