somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম যখন সহকর্মীর সাথে

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন চলার পথে অসংখ্য মানুষের সাথে দেখা হয় আমাদের। কেউ হয় ক্ষণিকের সঙ্গী, কেউ হয়ে ওঠে বন্ধু আবার কেউ হয়ে ওঠে অতি আপনজন, ভালবাসার মানুষ! আপনি আপনার মনের মানুষটিকে পেয়ে যেতে পারেন যেকোনো জায়গায়। পাশাপাশি অবস্থানের ফলেও গড়ে উঠতে পারে প্রেমের সম্পর্ক। যেমন অফিসে। কর্মক্ষেত্রে দীর্ঘদিন একসাথে কাজ করার ফলে গড়ে উঠতে পারে সুসম্পর্ক এবং সেখান থেকেই হয়ে যেতে প্রেমের সম্পর্ক। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বন্ধুর সাথে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠা যেমন স্বাভাবিক ব্যাপার, তেমনি কর্মক্ষেত্রে সহকর্মীর সাথেও গড়ে উঠতে পারে মনের সম্পর্ক।

ব্যক্তিগত সম্পর্কের প্রভাব কর্মক্ষেত্রে :
সহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে প্রথমেই মনে রাখা উচিত, তা যেন কোনোভাবেই আপনার কর্মক্ষেত্রে, কাজের ওপরে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। তাহলে কোনো না কোনো সময়ে এই সুন্দর সম্পর্কটিই আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। একই সাথে অফিসে আপনার ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে।

প্রতিযোগিতামূলক মনোভাব :
সহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক থাকলেও কাজের ক্ষেত্রে পরস্পরের প্রতি প্রতিযোগিতামূলক মনোভাব থাকবেই! কিন্তু তা যেন হয় সুস্থ প্রতিযোগিতা। খেয়াল রাখুন যাতে এই মনোভাব ব্যক্তিত্বের সংঘাতে রূপ না নেয়! কারণ একজন আরেকজনকে টপকে যাবার মানসিকতা থাকলে সম্পর্কে অবশ্যই সমস্যা দেখা দেবে।

অন্যান্য সহকর্মীর প্রতিক্রিয়া :
সম্পর্কের কথা অফিসে জানাজানি হবার পর একেক সহকর্মী একেক ধরনের প্রতিক্রিয়া দেখাবেন, এটাই স্বাভাবিক। অনেক ধরনের মন্তব্য শোনা যাবে আপনাদের সম্পর্ককে কেন্দ্র করে। ইতিবাচক মন্তব্যের পাশাপাশি অনেকে নেতিবাচক মন্তব্যও করবেন। সব ধরনের কথা শোনার মানসিক প্রস্তুতি রাখতে হবে। এসব কথা যেন কোনোক্রমেই আপনাদের সম্পর্কে আঁচ না ফেলে সেদিকে খেয়াল রাখুন। মুখরোচক এসব গসিপে কান দিলে বরং আপনার প্রিয় মানুষের আস্থা হারিয়ে ফেলতে পারেন। যে যেমন কথাই বলুক না কেন, এমন কোনো আচরণ করবেন না যাতে অন্যদের সাথে সম্পর্ক খারাপ হয়।

আচরণে সংযত :
প্রেম-ভালবাসা চরম আবেগী একটি ব্যাপার। এর বহিঃপ্রকাশও হয় লাগামছাড়া, অসংযত আবেগে। কিন্তু কর্মক্ষেত্রে এমন কোনো আচরণ করা উচিত হবে না যা দৃষ্টিকটু। এতে কর্মক্ষেত্রের পরিবেশ যেমন নষ্ট হবে, তেমনি বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।

কাজের গতি :
আপনাদের সম্পর্ক যেন কোনোভাবেই কাজের গতিতে ব্যাঘাত না ঘটায় সেদিকে নজর দিন। ব্যক্তিগত কারণে কর্মক্ষেত্র যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে লক্ষ্য রাখা আপনার দায়িত্বের ভেতরেই পড়ে। অনেক সময় মনোমালিন্য বা ঝগড়া হলে তার নেতিবাচক প্রভাব কাজের ওপরে পড়ে। এটা কোনোভাবেই উচিত হবে না। আপনাদের সম্পর্কের ব্যাপারটি যেহেতু সবাই জানে, তাই এমন ব্যাপার আপনার জন্য অসম্মানজনক পরিস্থিতি তৈরি করতে পারে।

কাউকে ভালবাসা বা কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলা মোটেও খারাপ কিছু নয়। তবে সব জায়গায় তার প্রকাশ ঘটানো খুব একটা ভালো দেখায় না, বিশেষ করে কর্মক্ষেত্রে! আর তাছাড়া উন্নতি করতে হলে ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন আলাদা রাখাই শ্রেয়। তাই আপনার মনের মানুষটিকে ভালবাসুন, তবে তার প্রকাশ করুন একটু রয়েসয়ে!

লেখা:
http://www.priyo.com/2013/06/18/21452.html
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×