সততা নিয়ে আদিকালের একটি গল্প
২০ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহু যুগ আগে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে এক খণ্ড জমি কেনে। জমি কেনার পর ঐ ব্যক্তি যখন জমি চাষ করছিল তখন মাটির নীচে সে একটি সোনার কলসি পায়। লোকটি সেই সোনার কলসিটা নিয়ে জমি বিক্রেতার বাড়িতে গেলো। গিয়ে বলল যে এই নাও তোমার সোনার কলসি। এই সোনার কলসি তোমার জমির তলদেশে পাওয়া গেছে। বিক্রেতা বলল যে আমি তো জমি এবং জমির মধ্যেকার সব কিছু তোমার কাছে বিক্রি করে দিয়েছি। তাই এই সোনার কলসি আমার না বরং তোমার।
জমির ক্রেতা বলল আমি তোমার কাছ থেকে শুধু জমিই কিনেছি। কোন সোনার কলসি আমি কিনি নাই। তাই এই সোনার কলসি আমার না বরং তোমার। এই নিয়ে দুজনে বিতর্কে জড়িয়ে পড়লো। শেষ পর্যন্ত তারা এই সমস্যার সমাধানের জন্য আরেক জন ব্যক্তির শরণাপন্ন হোল। সেই তৃতীয় ব্যক্তি বলল যে ব্যাপারটা তো বেশ জটিল। আচ্ছা তোমাদের কোন সন্তানাদি আছে? একজন বলল যে তার একটি যুবক ছেলে আছে আর আরেকজন বলল যে তার একটি যুবতী মেয়ে আছে। তৃতীয় ব্যক্তি বলল যে যাক একটা উপায় পাওয়া গেল। এক কাজ কর তোমাদের ছেলে আর মেয়েকে পরস্পরের সাথে বিয়ে দিয়ে দাও। এই সোনার কলসি বেঁচে পাওয়া সম্পদ দুইজনের বিয়ের খরচ আর উপঢৌকন হিসাবে দিয়ে দাও।
চমৎকার সমাধান হয়ে গেলো। সততার কারণে উভয়েই লাভবান হোল। কেউ ঠকল না।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন