somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েদের চোখে মাস্ক পরা ছেলেরা বেশী আকর্ষণীয়

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ পরিচালিত একটা সমীক্ষায় দেখা গেছে যে মেয়েরা মাস্কহীন পুরুষের চেয়ে মাস্ক পরিহিত পুরুষদের দ্বারা বেশী আকৃষ্ট হয়। যে সব ছেলেদের চেহারা আমার মত ব্যাকা ত্যাড়া তাদের জন্য এটা একটা বিশাল সুখবর। কাজেই করোনা চলে গেলেও প্রেমিক পুরুষদের উচিত হবে সর্বদা মাস্ক পরে থাকা। মাস্কের সাথে প্রেম ভালোবাসার এই সম্পর্ক আসলে একটা যুগান্তকারী আবিষ্কার বলা যেতে পারে।

এই সমীক্ষায় ৪০ জন পুরুষকে বেছে নেয়া হয়েছে যাদের মধ্যে কারও কারও চেহারা আকর্ষণীয় আবার কারও কারও চেহারা কম আকর্ষণীয়। আবার অনেকের চেহারা মধ্যম মানের। প্রত্যেক পুরুষের চার রকমের ছবি তোলা হয়েছে, কাপড়ের মাস্ক পড়া অবস্থায়, সারজিকাল মাস্ক পরা অবস্থায়, বই দিয়ে চেহারা ঢাকা অবস্থায় এবং মাস্কহীন অবস্থায়। ৪৩ জন মাস্ক পরিহিত নারীকে এই ৪০ জন পুরুষের ৪ রকমের ফটো দেখানো হয়েছে।


সমীক্ষায় দেখা গেছে সারজিকাল মাস্ক পরিহিত ছবিগুলিকে অধিকাংশ মেয়ে সবচেয়ে বেশী আকর্ষণীয় বলে চিহ্নিত করেছে। এছাড়া মাস্কহীন ফটোর চেয়ে কাপড়ের মাস্ক পরা ফটোগুলিকে অধিকাংশ মেয়ে বেশী আকর্ষণীয় বলেছে। ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে এই সমীক্ষা চালানো হয়।

এই সমীক্ষার উদ্দেশ্য ছিল করোনা ভাইরাস মাস্ক সম্পর্কে মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গিতে নেতিবাচক কোন প্রভাব ফেলেছে কি না সেটা দেখা। এই সমীক্ষা প্রমাণ করছে যে করোনা মহামারী আমাদের মনস্তত্ত্বে পরিবর্তন ঘটিয়েছে। এখন মাস্ক পরা মানুষ দেখলেই আমাদের মনে রোগের কথা মনে আসে না এবং ঐ ব্যক্তিকে আমরা এড়িয়ে চলি না।

ইংল্যান্ডের অনেক বড় এই বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা ভুল হতে পারে না। তাই তরুণ ভাইদের প্রতি আমার পরামর্শ তারা যেন তাদের প্রেয়সীর সাথে মোলাকাতের সময় মাস্ক পড়ে থাকে। খুললেই অনেক কিছু হারানোর সম্ভবনা আছে।

ছবি ও সুত্র - banglanews24.com/lifestyle/news/bd/907537.details
istockphoto.com/photos/gorilla-mask
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩২
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×