somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই চারটা জিনিস যার আছে সে ভাগ্যবান

০৪ ঠা মার্চ, ২০২২ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই। ৫০ লাখ টাকার ফ্লাটে থেকে হীনমন্যতায় ভোগে এবং ভাবে কেন সে ১ কোটি টাকার ফ্লাটে থাকতে পারছে না। আবার ১০ লাখ টাকার গাড়ি থাকার পরও আফসোস করে আহা আমার যদি একটা স্পোর্টস ইউটিলিটি ভিহেকেল (SUV) থাকতো! কোটি কোটি টাকার মালিক হয়ে অনেকে নিদ্রাহীন রাত কাটায় আবার অনেকে দুই কামরার ঘরেও পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকে এবং নাক ডেকে ঘুমায়।

তবে ভালো থাকতে চাওয়া দোষের কিছু না। মানুষ তার সামর্থ্য অনুযায়ী সুখ খুঁজে নেবে এটাই স্বাভাবিক। নীচের এই চারটা জিনিস কারও থাকলে সে নিঃসন্দেহে ভাগ্যবান।

১। উত্তম জীবনসঙ্গী
২। থাকার মত একটা ভালো বাড়ি
৩। ভালো প্রতিবেশী
৪। চলাচলের জন্য একটা আরামদায়ক যানবাহন

উত্তম জীবনসঙ্গীঃ
অনুপ ঘোষালের একটা গান আছে প্রেয়সী যদি না হয় মনের মতন, জীবনে তখনই ঘটে ছন্দ পতন। আসলে ভালো একজন জীবনসঙ্গী খুব দরকার সুখী জীবনের জন্য। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী সেখানে প্রথম বিয়ের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের হার ৪১%। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে বিচ্ছেদের হার ৬০% এবং তৃতীয় বিয়ের ক্ষেত্রে ৭৩%। বিশ্বের অন্যান্য দেশে এই হার কম বা বেশী হতে পারে। নারীপুরুষ নির্বিশেষে গড়ে একজন অ্যামেরিকানের জীবনে ৭ জন জীবনসঙ্গী আসে (আসলে এই পরিসংখ্যানটা যৌনসঙ্গী সংক্রান্ত। ধরে নিলাম যে যৌনসঙ্গী মানে জীবনসঙ্গী। যদিও আসলে সেটা না )। ইউরোপিয়ানরা গড়ে জীবনে ৬ জন জীবনসঙ্গীর সাথে জীবন কাটায়। আমাদের দেশ বা এই অঞ্চলের ক্ষেত্রে এই জাতীয় তথ্য পাওয়া একটু কঠিন। তাই তথ্য দিতে পাড়ছি না। কাজেই মানুষের জীবনে জীবনসঙ্গীর ভুমিকা অনস্বীকার্য। জীবনসঙ্গী কখনই ছিল না এমন মানুষ হাজারে দুই চারজন হতে পারে। যার একটা ভালো জীবনসঙ্গী আছে সে নিঃসন্দেহে ভাগ্যবান।

থাকার মত ভালো বাড়িঃ
আমরা জানি হোম সুইট হোম। সেই হোম যদি একটু ভালো মানের হয় তাহলে কার না ভালো লাগে। নিজের বাড়িতে প্রবেশ করার সাথে সাথে মানুষের মনে এক ধরণের শান্তি নেমে আসে। সারা দিনের সকল ক্লান্তি, অবসাদ, অস্থিরতা অন্তত কিছু সময়ের জন্য দূর হয়ে যায়। নিজের বাড়িতে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতেও অনেক আনন্দ। তাই কেউ যদি একটা মোটামুটি ভালো বাড়িতে থাকে তাহলে সে অবশ্যই ভাগ্যবান সেটা ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক না কেন। কারণ এই পৃথিবীর অনেক উন্নত দেশেরও কিছু মানুষও গৃহহীন, যারা রাস্তা, ব্রিজের নীচে বা গাড়িতে থাকে। আর আমাদের দেশের গৃহহীনদের ব্যাপারে আমরা তো ভালো ভাবেই অবগত আছি। গৃহহীন মানুষের কষ্ট বুঝতে ফিল কলিন্সের এই গানটা আপনাকে সাহায্য করতে পারে। Another Day In Paradise

ভালো প্রতিবেশীঃ
আপনার কেমন লাগবে যদি আপনার বাড়িওয়ালা আপনার বাচ্চাদের বাড়ির ছাদে যেতে না দেয়। আপনি কোরবানির ঈদে কোরবানি করতে চান কিন্তু বাড়িওয়ালা বলছে যে গ্যারেজ ব্যবহার করতে পারবেন না। কোরবানি রাস্তায় দিতে হবে। গ্রামে পাশের বাড়ির সাথে বিরোধ নেই এরকম বাড়ি খুব কমই মনে হয় পাওয়া যায়। এই বিরোধের জেরে খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। শহরে পাশের বাড়ির মানুষের বিপদ-আপদে প্রতিবেশীরা এখন আর জড়াতে চায় না। অনেকে পাশের বাড়ির মানুষকেই চেনে না। অনেকে উচ্চস্বরে গান বাজিয়ে বা পার্টি করে প্রতিবেশীকে কষ্ট দেয়। আমার এক কলিগ বলেছিল যে সে দেখেছে এক ব্যক্তি তার এপার্টমেন্ট বিক্রি করে দিয়েছে সন্ত্রাসী প্রতিবেশী তার পাশের ফ্লাটে ছিল বলে। তাই গৃহের শান্তির জন্য ভালো প্রতিবেশী খুব দরকার। যাদের ভালো প্রতিবেশী আছে তারা আসলে ভাগ্যবান।

চলাচলের জন্য একটা আরামদায়ক যানবাহনঃ
সবার ব্যক্তিগত যানবাহন হয়ত থাকে না। কিন্তু যাদের অন্তত একটা ভালো বাইক আছে সে অনেক শান্তি অনুভব করে। রাস্তায় প্রায়ই দেখা যায় একটা বাইকে স্বামী, স্ত্রী, সন্তানেরা একসাথে যাচ্ছে। এই বাইকটা না থাকলে তারা অন্যের উপর নির্ভরশীল হতো। আর নিজেদের একটা মোটামুটি ভালো গাড়ি থাকলে তো কথাই নেই। ঢাকায় যারা থাকে তারা বোঝে নিজের যানবাহন না থাকলে কি ধরণের অসুবিধায় অনেক সময় পড়তে হয়। আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাদের ২ ভাইয়ের একটা সাইকেল ছিল। এই সাইকেল নিয়ে যখন শহরে যেতাম তখন নিজেকে রাজার মত স্বাধীন মনে হতো। তাই যাদের একটা ভালো যানবাহন আছে তারা ভাগ্যবান নিঃসন্দেহে।

সুখের জন্য আরও অনেক উপাদানের হয়ত প্রয়োজন আছে। কিন্তু উপরের চারটা জিনিস যাদের আছে তাদের আলহামদুলিল্লাহ্ বলা উচিত।

ছবি- shutterstock.com
সুত্র- সিলসিলা সহিহা হা/২৩০ ( সহি হাদিস)
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩০
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×