somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাদিস না মানার কারণে হাদিস পরিত্যাগকারীরা যে সমস্যায় পড়বে

২৯ শে জুলাই, ২০২২ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে কিছু লোক হাদিস পরিত্যাগ করেছে। কোরআন ছাড়া তারা আর কিছু মানে না। যদিও কোরআনের বহু জায়গায় রসুলের আদেশ মানার নির্দেশ আছে। এদের অনেকে আমাদের নবীজির (সা) নাম শোনার পর এবং নামাজে দরুদ পড়ে না। আজানেও রসুলের (সা) নাম উল্লেখ করাকে এরা শিরক বলে থাকে। কোরআনে দরুদ পড়ার কথা বলা থাকলেও এদের অনেকেই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে এবং দরুদ পড়াকে শিরক বলে।

হাদিস পরিত্যাগকারীরা হাদিস না মানলে নীচের সমস্যাগুলিতে পড়বে;

১। ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। কারণ কোরআনে দুই ঈদের কোন উল্লেখ নেই।

২। কোরআনে ঈদের নামাজের উল্লেখ নেই। তাই এরা ঈদের নামাজ থেকে বঞ্চিত হবে। তাছাড়া ঈদের নামাজ পড়া ওয়াজিব বা ফরজ।

৩। পশু কুরবানির কথা কোরআনে থাকলেও কোরবানি যে ঈদের দিন করতে হবে এই কথা বলা নাই। এক গরু ৭ জনে ভাগ করে কুরবানি দেয়া যাবে সেই কথাও বলা নাই। ছাগলের যে ভাগ হয় না সেটাও কোরআনে পাওয়া যায় না।

৪। ঈদের ফিতরার ব্যাপারে কোরআনে কিছু পাওয়া যায় না। তাই এরা ফিতরা দেয় না। কিন্তু ফিতরা দেয়া ফরজ বা ওয়াজিব।

হাদিস অস্বীকার করলে আরও কিছু প্রশ্ন মাথায় আসে যেগুলির উত্তর কোরআনে পাওয়া যায় না;

১। জুম্মার নামাজের কথা কোরআনে থাকলেও। কোরআনে এই নামাজের সময় বলা নাই। জুম্মার নামাজ যে জোহরের নামাজের বিকল্প এবং মাত্র দুই রাকাত এই কথা কোরআনে পাওয়া যায় না। হাদিসের সাহায্য ছাড়া জুম্মার নামাজ পড়া সম্ভব না।

২। কোরআনে কোন খাদ্য হালাল আর কোন খাদ্য হারাম বলা আছে। কিন্তু কুকুরের মাংসকে হারাম করা হয়নি। শকুনের মাংসের উপরও কোন নিষেধাজ্ঞা কোরআনে পাওয়া যায় না। কুকুর, অন্য হিংস্র পশু বা শকুন জাতীয় পাখির মাংস হারাম করা হয়েছে হাদিসের মাধ্যমে।

৩। কোরআনে মৃত প্রাণীর মাংস হারাম করা হয়েছে। এই কারণে মনে হতে পারে যে মৃত মাছ খাওয়া হারাম। কিন্তু হাদিসের মাধ্যমে মাছকে হালাল করা হয়েছে।

৪। পুরুষদের সমকামিতাকে কোরআনে নিষেধ করা হয়েছে। কিন্তু নারীদের সমকামিতার ব্যাপারে কোরআনে কিছু পাওয়া যায় না। হাদিসের মাধ্যমে পুরুষ বা নারীর সমকামিতার উপর নিষেধাজ্ঞা এবং শাস্তি সম্পর্কে আমরা জানতে পারি।

আল্লাহ আমাদের কোরআন এবং সুন্নাহর আলোকে চলার তৌফিক দান করুন। আমিন।

সুত্রঃ
কোরআন এবং হাদিস
https://www.quran-islam.org/home_(P1).html


সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২২ রাত ৯:০৯
৯৮টি মন্তব্য ৯০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×