somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদুকর জুয়েল আইচ এবং সর্বহারা পার্টি

২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুয়েল আইচ আসলে তার প্রকৃত নাম না। বাংলাদেশের এই বিখ্যাত জাদুকরের আসল নাম হল গৌরাঙ্গ লাল আইচ। সংক্ষেপে জি এল আইচ। এই জি এল আইচ ১৯৭১ সালে হয়ে যান জুয়েল আইচ। ওনার দেশের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে। ১৯৭১ সালে তিনি সিরাজ সিকদারের সর্বহারা পার্টি করতেন। এই সময়ের আলোচিত লেখক মহিউদ্দিন আহমেদের বই ‘জাসদের উত্থান পতন : অস্থির সময়ের রাজনীতি’ বইয়ে এই তথ্য পাওয়া যায়। কলামিস্ট আনোয়ার পারভেজ হালিম একই সুত্রে তার একটা কলামে সংক্ষেপে প্রখ্যাত যাদুকর জুয়েল আইচ সম্পর্কে এই তথ্য দিয়েছেন।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের শুরুতে বরিশালের পেয়ারা বাগানে সিরাজ সিকদারের সর্বহারা পার্টির পক্ষ হয়ে জুয়েল আইচ যুদ্ধ করেছেন। যুদ্ধের সময় তার ছদ্মনাম ছিল কমরেড জাহিদ। পরে জুয়েল আইচ নামটি স্থায়ী হয়ে যায়। দেশ-বিদেশে তিনি এখন এ নামেই পরিচিত। পাক আর্মিদের তীব্র আক্রমণের মুখে পেয়ারা বাগানের পতন ঘটলে জুয়েল আইচ গোপনে ভারতে চলে যান। পরে মেজর জলিলের অধীনে ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

যাদুকর জুয়েল আইচ সম্পর্কে এই ছোট পোস্ট দেয়ার উদ্দেশ্য হল যে প্রখ্যাত এই যাদুকরের যে প্রোফাইল আমরা বিভিন্ন জায়গাতে দেখি সেখানে কোথাও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সিরাজ সিকদারের সর্বহারা পার্টির সাথে তার সংস্রবের কথা উল্লেখ করা হয় না। তবে এটা অবশ্যই প্রশংসনীয় যে তিনি পরবর্তী সময়ে সর্বহারা পার্টির উগ্রতা অনুধাবন করে বিপথ থেকে সুপথে এসেছেন এবং বাংলাদেশের যাদুশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। গ্রামে বেদেদের যাদু দেখে জুয়েল আইচের যাদুকর হওয়ার শখ হয়। জুয়েল আইচ এবং লেখক হুমায়ূন আহমেদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে তারা এক সাথে আড্ডা দিয়েছেন। হুমায়ূন আহমেদও ছাত্র থাকা অবস্থায় যাদু কিছুটা শিখেছিলেন এবং মঞ্চে পরিবেশন করেছিলেন। জুয়েল আইচ জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। পরে কিছুদিন বরিশাল অঞ্চলে একটা স্কুলে শিক্ষকতা করেছেন। একবার তার জাদুর সব সরঞ্জাম আগুনে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি মনোবল না হারিয়ে পুনরায় যাদু দেখানো শুরু করেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫ থেকে ১০ বছরের মধ্যে জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেন। যাদু ছাড়াও জুয়েল আইচ খুব সুন্দর বাঁশী বাজাতে এবং ছবি আঁকতে পারেন।

সুত্র -
উইকিপিডিয়া
chintasutra.com

ছবি- রকমারিডটকম
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মাহাথিরনোমিক্স'- মালয়েশিয়াকে যেভাবে নিজ পায়ে দাঁড় করালো (পর্ব - ১)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৪৭



আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×