somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থ বা সম্পদ দিয়ে মানুষের জীবনের ৯০% সমস্যার সমাধান করা যায়

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যতই বলা হোক ‘অর্থই অনর্থের মূল’ টাকা পয়সা সম্পদ ছাড়া এই যুগে জীবনকে উপভোগ করা যায় না। অর্থ, সম্পদই সব এই কথা আমি বলছি না। কিন্তু নীচের কয়েকটা সমস্যা ছাড়া টাকা দিয়ে সকল সমস্যার সমাধান করা যায়।

যে সমস্যার সামাধান টাকা দিয়ে হয় না;
১। দুরারোগ্য শারীরিক, মানসিক ব্যাধি বা মাদকাসক্তির চিকিৎসা। (প্রচুর টাকা থাকলে রোগটাকে কিছুদিন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায় হয়তো। মাদকাসক্তি থেকে খুব কম মানুষই বের হয়ে আসতে পারে)।

২। সম্পর্কজনিত সমস্যা (প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীর সম্পর্ক অথবা আত্মীয় স্বজন, ভাইবোন, বন্ধু বান্ধবের সাথে সম্পর্কের অবনতি হলে অনেক সময় টাকা দিয়েও সেটা ভালো করা যায় না।

৩। প্রতিহিংসার কারণে শত্রুতা সৃষ্টি হলে এবং কোন কারণে জীবনের উপর হুমকি চলে এলে অনেক সময় টাকা দিয়ে এটাকে মেটানো যায় না। রাজনীতি বা অপরাধ জগতের সাথে জড়িত থাকলে অনেক সময় এই পরিস্থিতি হয়।

আমার মনে হয় উপরের এই সমস্যাগুলি ছাড়া অর্থ বা সম্পদ দিয়ে সকল সমস্যার সমাধান করা যায়।

টাকা থাকলে ভালো খাওয়া যায়, ভালো জামা পরা যায়, দামী গাড়িতে চড়া যায়, দেশ বিদেশ ঘুরে বেড়ানো যায়, কয়েক কোটি টাকার ফ্লাটে থাকা যায়। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়া যায়, দামী স্কুলে পড়া যায়। টাকা না থাকলে এগুলি আপনার কাছে স্বপ্ন। খুব কম মানুষই এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। মধ্যবিত্ত অনেকে প্রচুর কষ্ট করে এগুলি অর্জন করতে পারে কিন্তু তার নীচের শ্রেণীর জন্য এটা অনেক কষ্টকর একটা ব্যাপার। দারিদ্রের দুষ্ট চক্রে পড়ার কারণে বেশীর ভাগ লোক এক জনমে এটা থেকে নিষ্কৃতি পায় না।

এই কারণে সম্পদশালী লোকদের সমস্যা কম। এরা অভাবী মানুষের চেয়ে বেশী সুখে থাকে। এদের মধ্যে অনেকের অবশ্য দুঃখ বিলাসের ঘোড়া রোগ থাকে। এদের অনেকে দুঃখী মানুষদের দুঃখ নিয়ে কৃত্রিম সহানুভূতি প্রদর্শন করে। কিন্তু নিজের স্বার্থ ষোল আনা বোঝে আর বঞ্চিতদের স্বার্থের কথা বললে সামর্থ্য থাকা সত্ত্বেও কৌশলে এড়িয়ে যায়।

অর্থ সম্পদ থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে। চেহারায় একটা বাড়তি প্রভা ফুটে ওঠে। আত্মবিশ্বাস বেশী থাকে। অনেকে আবার অহংকারীও হয়ে যায় অবশ্য। অনেকে অতীতের দুঃখের দিনের কথা বেমালুম ভুলে যায়।

টাকা দিয়ে আপনি একটা সুস্থ শরীর পাবেন যদি শরীরের উপর অত্যাচার বেশী না করেন। সুস্থ শরীরেই সাধারণত সুস্থ মন থাকে। ফলে বিত্তশালীদের মনোবল এবং আত্মবিশ্বাস বেশী থাকে। ফলে তাদের পক্ষে এগিয়ে যাওয়া সহজ হয়। উদ্বেগ, উৎকণ্ঠার বড় কারণ হল জীবনের অনিশ্চয়তা। সম্পদহীন মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা বেশী থাকে। ফলে এরা সহজেই শারীরিকভাবে ভেঙে পড়ে। পরিণামে মন ভাঙ্গে এবং আরও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়।

উপরে যা বললাম তার ব্যতিক্রম অবশ্যই আছে। তবে অর্থ সম্পদ মানুষকে কিছু বাড়তি সুবিধা দেয় যা মানুষের সমস্যা কমিয়ে দেয় ফলে মানুষ আরও বেশী সাফল্য অর্জন করে এবং তাদের ইহজীবনের সমস্যা কমে যায়। এই সুবিধা তাদের পরবর্তী প্রজন্মও অনেক সময় উত্তরাধিকার সুত্রে পায়। অনেকে সেটা ধরে রাখতে পারে আবার অনেকে সম্পদের মূল্য বুঝতে না পেরে বিপথে গিয়ে জীবনটাকে নষ্ট করে।

তাই অর্থ সম্পদ অর্জনের চেষ্টা আমাদের করতে হবে। তবে সেটা যেন অসৎ পথে বা অন্যের হক নষ্ট করে না করা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।

ছবি - ফ্লাক্স ম্যাগাজিন
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৮
২৪টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×