somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এদেশের শিশুরা প্রতিবাদ করতে জানে

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্কুলগুলিতে ইউনিফর্ম পড়ানোর একটা কারণ হোল ধনী, গরীব, উঁচু, নিচু সামাজিক ভেদাভেদ যেন স্কুলের বাচ্চাদের মনোজগতে প্রবেশ না করতে পারে। গত ২১ মার্চ তারিখে বগুড়া শহরের একটা মেয়েদের স্কুলের বাচ্চারা অন্যায়ের প্রতিবাদ জানাতে সকাল থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত রাস্তায় এবং স্কুলের ভিতরে বিক্ষোভ প্রদর্শন করে। ঐ স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর মা হলেন বগুড়ার অতিরিক্ত জেলা এবং দায়রা জজ। ঐ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীরা শিক্ষকদের নির্দেশে পালা করে প্রতিদিন তাদের ক্লাস রুম ঝাড়ু দেয়। অন্যান্য ক্লাসেও একই নিয়ম। জজ ম্যাডামের মেয়ে ঝাড়ু দিতে অস্বীকৃতি জানায়। এটা নিয়ে অন্য ছাত্রীদের সাথে তার বচসা হয়।

বাসায় গিয়ে সে ব্যাপারটা তার মাকে জানায় এবং ফেইসবুকে তার সহপাঠীদের নিয়ে কিছু আপত্তিকর কথা বলে। সে তার সহপাঠীদের বস্তির মেয়ে বলে উল্লেখ করে। সে বিচারকের মেয়ে তাই সব নিয়ম তার জন্য প্রযোজ্য না। তার মত সুবিধা পেতে হলে তাদের মাকেও জজ হতে হবে।

এই মন্তব্যের জবাবে তার কয়েকজন সহপাঠীও পাল্টা মন্তব্য করে প্রতিবাদ জানায়। পরের দিন জজ ম্যাডাম স্কুলের প্রধান শিক্ষিকাকে নির্দেশ দেন এই সহপাঠীদের অভিভাবকদের ডাকার জন্য। তিনি নিজে স্কুলে হাজির হন এবং অভিভাবকদের সাথে চরম দুর্ব্যবহার করেন। জজ ম্যাডাম ছাত্রীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দেন। তাদেরকে জেলে পাঠাবেন এই কথাও বলেন। এক পর্যায়ে দুইজন অভিভাবক ভয়ে বা বাধ্য হয়ে তার পা ধরে মাফ চান।

এই ঘটনার পরে ছাত্রীরা রাস্তায় এসে অবরোধ করে। স্কুলের প্রধান শিক্ষিকাও জজ ম্যাডামের পক্ষ নেন। তিনিও ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন এবং টিসি দেয়ার হুমকি দেন। অন্যান্য শিক্ষকেরা গা বাঁচিয়ে চলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশের অতিরিক্ত এস পি ঘটনাস্থলে চলে আসেন। অনেক বুঝিয়ে রাত সাড়ে ১০ টায় ছাত্রীদের ঠাণ্ডা করা হয় এবং আশ্বাস দেয়া হয় যে সেই জজ ম্যাডামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেষ খবর হোল গতকাল হাই কোর্ট থেকে লিখিত নির্দেশ দিয়ে ঐ জজ ম্যাডামকে বিচারের দায়িত্ব থেকে সরিয়ে পোস্টিং দেয়া হয়েছে ঢাকায়।

এই শিশুরা প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছে যে তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। ওদের কাছ থেকে আমাদের বড়দের অনেক কিছু শেখার আছে। জজ হতে গেলে নৈতিকতা জানতে হয়। বিসিএস পাস করলে জজ হয় কিন্তু অহমিকা থাকলে আর নৈতিক শিক্ষা না থাকলে এই ধরণের ব্যক্তিরা সমাজের জন্য সমস্যা তৈরি করে। দুই একদিন আগে দেখলাম এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে স্যার বলতে বাধ্য করেছে একজন ডিসি। এগুলি ভালো কথা না।

সূত্র -
dbcnews.tv/articles/
newsbangla24.com/education/222536/The-judge-of-Bogra-lost-his-judicial-power
ইনডিপেন্দেট টিভি
ছবি - পদ্মা নিউজ
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২৩ রাত ৯:২০
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×