somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরও কিছু কঠিন ধাঁধা (এই পোস্ট ব্লগার নিবর্হণ নির্ঘোষের উদ্দেশ্যে উৎসর্গ করা হোল)

২৮ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামু ব্লগে অনেকেই ধাঁধা পছন্দ করেন। আমার আগের পোস্টে কিছু ধাঁধা দিয়েছিলাম। ব্লগার নিবর্হণ নির্ঘোষ নাওয়া খাওয়া বাদ দিয়ে রাত দিন জেগে ৪ টার মধ্যে ৩ টার উত্তর দিতে পেড়েছিল। সেই পোস্টের ৪ নং প্রতি মন্তব্যে তাকে বাড়তি আরেকটা ধাঁধা জিজ্ঞেস করেছিলাম। এখনও সেটার সমাধান সে করতে না পারলেও সে এই ধাঁধাটাকে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছে। আমার ধারণা এই ধাঁধার সমাধান না হওয়া পর্যন্ত সে বিয়ে করতেও রাজী হবে না। এই কারণে এই পোস্টটা ব্লগার নিবর্হণ নির্ঘোষের উদ্দেশ্যে উৎসর্গ করা হোল।

তবে এই পোস্টের ধাঁধা শুধু নিবর্হণের জন্য না। কারও যদি নিবর্হণের মত বেহিসাবি এবং অলস সময় থাকে তারাও চেষ্টা করে দেখতে পারেন।

ধাঁধা নং ১

শায়মা আপুর স্কুলে ৭০ জন টিচার আছে। ৩০ জন নারী শিক্ষক। এছাড়া নীচের তথ্যগুলি খেয়াল করুন।

১। ৩০ জন টিচার বিবাহিত।
২। ২৪ জন টিচারের বয়স ২০ বছরের বেশী (বিশেষ দ্রষ্টব্য শায়মা আপুর বয়স ২০ বছরের বেশী না। কেউ তারচেয়ে বেশী বললে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।)।
৩। ১৯ জন বিবাহিত টিচারের বয়স ২০ বছরের বেশী এবং তাদের মধ্যে ৭ জন পুরুষ।
৪। ১২ জন পুরুষ শিক্ষকের বয়স ২০ বছরের বেশী
৫। ১৫ জন পুরুষ টিচার বিবাহিত।

বলতে হবে কতজন অবিবাহিত নারী শিক্ষক আছে যাদের বয়স ২০ বছরের বেশী। আর বলতে হবে শায়মা আপুর বয়স কত। শায়মা আপু নিজের বয়স ঠিক মত বলতে পারলে শুধু ওনাকে ২ টাকা দামের ১ টা চকলেট পুরোটা খাওয়ানো হবে।

ধাঁধা নং ২

একটা হাসের সামনে দুইটা হাস আছে। আবার একটা হাসের পিছনে দুইটা হাস আছে। একটা হাস দুইটা হাসের মাঝখানে আছে। বলতে হবে মোট কয়টা হাস আছে। ।

ধাঁধা নং ৩

টিঙ্কুর ড্রয়ারে মোট ৫৩ পিস মোজা আছে। ২১ টা নীল, ১৫ টা কালো আর ১৭ টা লাল রঙের। রাতের বেলা বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে টিঙ্কু কিছু দেখতে পাচ্ছে না। বলতে হবে কমপক্ষে কয়টা মোজা ড্রয়ার থেকে বের করলে সে ১ জোড়া কালো মোজা অবশ্যই পাবে।

ধাঁধা নং ৪

নীচের তথ্যগুলি মনোযোগ দিয়ে পড়ার পরে ধাঁধার উত্তর দিতে হবে।

১। অলক, বিথি, ক্যামেলিয়া, ডন এবং ইশপ বাংলাদেশের রামগড় থেকে পৃথকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা এবং রাশিয়া ভ্রমণ করেছে। প্রত্যেকে যে কোন একটা দেশ ভ্রমন করেছে। প্রত্যেকের বাহন ছিল আলাদা ধরণের। কেউ সাইকেল, কেউ বিমান, কেউ ম্যাজিক কার্পেট, কেউ নৌকা আবার কেউ বাইক ব্যবহার করেছে।
২। যে চীন ভ্রমণ করেছে সে বাইক ব্যবহার করে নি।
৩। ক্যামেলিয়া কানাডা গিয়েছে আর বিথি যুক্তরাজ্যে গিয়েছে। এদের একজন নৌকায় চড়ে আর আরেকজন ম্যাজিক কার্পেটে চড়ে গিয়েছে।
৪। ডন বাইকে চড়ে গিয়েছে। আর ইশপ বিমানে চড়ে গিয়েছে।
৫। রামগড় থেকে সাইকেলে যুক্তরাষ্ট্র বা চিনে যাওয়া যায় না।
৬। বিথি নৌকায় চড়া পছন্দ করে না।

বলতে হবে পাঁচজন কে কোন দেশে গিয়েছে এবং কোন বাহনে চড়ে গিয়েছে।

প্রচ্ছদের ছবিতেও একটা ধাঁধা আছে। কেউ সঠিক উত্তর দিতে পারলে তাকে জিনিয়াস হিসাবে ঘোষণা করা হবে। :) আর প্রচ্ছদের ধাঁধা সহ পোস্টের সকল ধাঁধার উত্তর সঠিকভাবে দিতে পারলে তাকে সুপার জিনিয়াস হিসাবে ঘোষণা করা হবে।

ছবি - পাজল আড্ডা
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৩
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×