somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই দেশের শতকরা কতজন মানুষ ভারতের দাদাগিরিকে সমর্থন করে?

১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত ১৯৭১ সালের পর থেকেই বাংলাদেশের উপর দাদাগিরি করে আসছে বা করার চেষ্টা করেছে। আওয়ামীলীগের গত সাড়ে ১৫ বছরের শাসন ছাড়া আর কোন রাজনৈতিক দল বা সরকার এই দাদাগিরিকে ভালো চোখে দেখেনি। এমনকি ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামীলীগ যখন দ্বিতীয় বার ক্ষমতায় আসে তখনও তারা ভারতের সাথে এতো মাখামাখি করেনি বা ভারতের সাথে নতজানু আচরন করেনি। কিন্তু ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে তারা তাদের দীর্ঘ মেয়াদি রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে ভারত তোষণনের নীতি গ্রহণ করে এবং ভারতকে প্রভু মানা শুরু করে। বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনের সময় থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে আওয়ামীলীগ ক্ষমতায় থাকার জন্য ধীরে ধীরে আরও বেশী ভারত নির্ভর হয়ে পড়ে।

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ সরাসরি এই দেশে তাদের কাজ চালিয়ে গেছে বছরের পর বছর। আমাদের দেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ভারতীয় ‘র’ এর সাথে মিলে মিশে কাজ করতো। ‘র’ এর সাথে কাজ করতে রাজী না হওয়ার জন্য নির্যাতনের শিকার হয়েছেন এমন সামরিক কর্মকর্তাও আছেন। রিমান্ডে নিয়ে দেশের গোয়েন্দাদের সাথে ভারতীয় ‘র’ এর গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ এবং নির্যাতন করতো। ভারতকে এবং অন্যান্য শক্তিশালী পশ্চিমা দেশকে খুশি রাখতে জঙ্গি ধরার নাটক সাজানো হতো শেখ হাসিনার নির্দেশে। অনেকগুলি অসম চুক্তির মাধ্যমে ভারতকে বিভিন্নভাবে অসম সুবিধা দেয়া হয়েছে। বিডিআর হত্যার মূল কারিগর ছিল ভারত। বিনিময়ে ভারত শেখ হাসিনার স্বৈরাচারী শাসন এবং রাতের ভোটের নির্বাচনগুলিকে সমর্থন দিয়ে গেছে।

স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের উপরে তাদের অনৈতিক আধিপত্য বিস্তার করা শুরু করে। মেজর ডালিম সম্প্রতি বলছেন যে ১৯৭১ সালেই বেঙ্গল রেজিমেন্টের অফিসারেরা ভারতের পরবর্তী সময়ের দুরভিসন্ধি আঁচ করতে পারেন এবং তারা এই ব্যাপারে একতাবদ্ধ হন। যুদ্ধের পরে ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সেক্টর কমান্ডার এম এ জলিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ভারতীয় বাহিনীর লুটপাটের প্রতিবাদ করেছিলেন। ১৯৭৬ সালে মাওলানা ভাসানি জনগণকে সাথে নিয়ে ফারাক্কা বাঁধ অভিমুখে লং মার্চ করেন। এই সব বিভিন্ন কারণে, সর্বোপরি গত আওয়ামীলীগ সরকার কর্তৃক ভারতের কাছে দেশ বিক্রির প্রচেষ্টার কারণে এই দেশের অন্তত ৮০% মানুষ ভারতের অনৈতিক আধিপত্যকে ঘৃণা করে। কট্টর আওয়ামী সমর্থক ছাড়া কোন বাংলাদেশী ভারতের আধিপত্যকে পছন্দ করে না। শেখ হাসিনাও জানতো যে তার এই ভারতমুখীতা সাধারণ জনগণ পছন্দ করে না। যে কারণে সে প্রশাসন, পুলিশ, গোয়েন্দা এবং তার দলের সন্ত্রাসীদের দিয়ে রাতের ভোটের আয়োজন করেছিল।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৪৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×