somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতদিনের নাম কিভাবে এলো

২৩ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাত দিনের নামের ইতিহাস সংক্ষিপ্তভাবে দেয়া হলো:

শনিবার(Saturday)ঃ প্রাচীন রোমান সাম্রাজ্যে স্যাটার্ন নামক একজন দেবতা ছিলেন। চাষাবাদের দেবতা স্যাটার্নকে খুশি করার জন্য তখন একটা দিনের নামকরন করা হয় স্যাটাডেইজ, যার অর্থ হলো স্যাটার্নের দিন। যা বর্তমানে স্যাটারডে নামে পরিচিত।

রোববার(Sunday)ঃ বহু বহু প্রাচীন কালে দক্ষিন ইউরোপের লোকেরা ধারনা করতো একজন দেবতা আকাশে আলোর বল আকঁতো। এই বলকে ল্যাটিন ভাষায় সসিল বলা হতো। এই সসিল অনুসারে একটি দিনের নামকরন করা হয় ডেইজ সসিল বা সূর্যের দিন। উত্তর ইউরোপের লোকেরা একে বলতো সান ডেইজ যা এখন সানডে।

সোমবার(Monday)ঃ দক্ষিন ইউরোপের লোকেরা প্রচীন কালে আকাশে রুপার বল দেখত । তারা তার নাম দিয়েছিল লুনা। লুনা থেকেই সাপ্তাহের একটি দিনের নাম হয়েছিল লুনা ডেইজ। অনেক পরে উত্তর ইউরোপের লোকেরা এই দিনটিকেই মোনানডেজ বলতো। আস্তে আস্তে পরিবর্তীত হয়ে বর্তমানে তা মানডে।

মঙ্গলবার(Tuesday)ঃ প্রাচীন ইউরোপের লোকেরা বিশ্বাস করতো টিউ নামক দেবতা যুদ্ধক্ষেত্রে যোদ্ধাকে সাহায্য করতেন এবং যুদ্ধক্ষেত্রে যারা মারা যেত দেবতা তাদেরকে টিউ পর্বত থেকে নেমে এসে মহিলা কর্মীর সাহায্যে বিশ্রামের জন্য সুন্দর একটা জায়গায় নিয়ে যেত। লোকেরা একে বলতো টুইস ডেইজ। তাই এখন টুয়েসডে।

বুধবার(Wednesday)ঃ উত্তর ইউরোপের লোকেরা বিশ্বাস করত সবচেয়ে শক্তিশালী দেবতা উডেন জ্ঞানান্বেষনের জন্য সর্বত্র ঘুরে বেড়াতেন। এজন্য তাকে একটি চোখও হারাতে হয়েছিল । তাই তিনি চোখের এই অবস্হা ঢেকে রাখার জন্য লম্বা টুপি পরতেন। দুটো কালো পাখি দিনে দেবতা উডেনের কাধেঁ বসা থাকত আর রাতের বেলা পৃথিবীতে চলে যেত এবং সকালে ফিরে এসে রাতে দেখা সব ঘটনাবলী বর্ননা করত। এভাবেই উডেন পৃথিবীর সব ঘটনা জানতেন। তখন লোকেরা দেবতা উডেনের নামানুসারে সাপ্তাহের একটি দিনের নাম রাখেন ওয়েডনেইসডে যা এখন ওয়েডনেসডে।

বৃহস্পতিবার(Thursday)ঃ প্রাচীন ইউরোপিয়ানরা বিশ্বাস করত দেবতা থর ছিলেন বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর দেবতা। তিনি ছাগল দ্বারা চালিত গাড়িতে থাকতেন আর সেই গাড়ির চাকার শব্দই হলো বজ্রপাত। তিনি রেগে গেলে আকাশে বড় একটি হাতুরি ছুরে মারতেন। দেবতা থরের প্রতি সন্মান জানিয়ে একটি দিনের নাম রাখা হয়েছিল থরসডেইজ। বর্তমানে এই দিনটিই থার্সডে নামে প্রচলিত।

শুক্রবার(Friday)ঃ প্রাচীন যুগে শক্তিশালী দেবতা ও ডিনের স্ত্রী দেবী ফ্রিগ ছিলেন খুব সুন্দরী, নম্র ও ভদ্র। তিনি ছিলেন ভালবাসার দেবী। তিনি প্রকৃতির উপরও কতৃত্ব করতেন। দেবী ফ্রিগের নাম অনুসারে একটি দিনের নামকরন করা হয় ফ্রিগডেইজ।পরবর্তীতে ফ্রিগডেইজ থেকেই হয় ফ্রাইডে।


সংগ্রহঃ যুগান্তর (২৯.০৫.০৫)
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৮ বিকাল ৫:৫৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×