আজকাল দেখা যায় কোন উৎসব এলেই পাড়ার কিছু চেংরা যুবক রাস্তার মোরে মোরে বিশাল আকৃতির কিছু কালো বাক্স বসিয়ে গান(বেশির ভাগ ক্ষেত্রেই হিন্দি) বাজানো আরম্ভ করে। সে যে কি শব্দ! যেন টিকাই মুশকিল। এসব উগ্র ছেলেদেরকে কেউ তেমন কিছু বলতেও সাহস পায় না। প্রশাসনও তেমন কিছু বলে না। এরকম এক গানের দলের যন্ত্রনায় আমি এবং আমার পরিবার ঈদের আগের রাত থেকে তিন রাত প্রায় নির্ঘুম কাটিয়েছি। বাসায় ছিলেন অসুস্থ রোগী। কি যে ভয়ানক দুর্দশা। এর নামই কি বিনোদন?
ঈদের দিন বিকেলে বৃষ্টিটা কমে যাওয়ায় আমার এক বৎসরের ছোট্ট মেয়েটাকে নিয়ে একটু বেড়িয়েছিলাম রিক্সায় দুজনে ঘুড়বো বলে। রাস্তায় একটু পর পর সেই কালো বাক্স। কি বিকট শব্দ, কানের পর্দা ফেটে যাবার মত অবস্থা। কিছু বীর বসে আছে, কিছু আশেপাশে ঘোরাঘুরি করছে, আবার কয়েক জায়গায় দেখলাম নাচানাচিও হচ্ছে। মনে হলো যেন কানের পর্দা ফাটিয়ে অনেক মজা। আমি প্রতিটি ক্যাম্পের সামনে যাবার আগে থেকেই আমার দু আংগুল দিয়ে আমার মেয়ের দু কান চেপে ধরে রেখেছি। কিঞ্চিৎ বাচানোর চেষ্টা। আমরা কি করলে আনন্দ পাব সেটা বুঝতে পারছি না বলেই বোধহয় আজ আমাদের এই অবস্থা।
শুরু হয়েছে দূর্গা পূজা। হয়ত আরো কয়েকদিন এই গানের যন্ত্রনায় থাকতে হবে। সকলের প্রতি অনুরোধ রইলো, অন্যের কষ্ঠটা অন্তত: একটু বুঝতে চেষ্টা করুন। গানের শব্দটাকে একটু নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন। বিনোদন মানে এভাবে শব্দ দূষন নয়।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


