somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির অলিখিত উদ্ভট আইনঃ পর্ব ১

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে চলিত কিছু অদ্ভুত আইন আছে। সিরিজ ওয়াইজ সেই অদ্ভুত আইনগুলোর ক্রিটিসাইজ করবো।

আজকে পর্ব ১

বিয়ের ক্ষেত্রে মেয়ে ছোট হতে হবেঃ

এই আইনটা কবে থেকে চালু হয়েছে তার কোনও হিসাব খুজে পেলাম না। ইভেন এটা কোথায় লেখা আছে সেটাও পেলাম না। ইভেন ক্যানো এটা মানতে হবে তার কোনও যুক্তিগত ভিত্তিও নাই। আছে কিছু খোড়া যুক্তি।

বাঙালি সর্বদায় যৌনকাতর জাতি। তাদের কাছে যৌনতা মৌলিক চাহিদা, কিন্তু যৌনতা যে জৈবিক চাহিদা তা তারা মানতে নারাজ।

এই যৌনকাতর হওয়ার জন্য সমাজের মাথারা যুগ যুগ ধরে একটা অবাস্তব আইন আমাদের উপর চাপিয়ে দিয়েছে আর আমরা সেটা ফলো করে যাচ্ছি, যে বা যারা করতে পারছে না তারা সমাজের থেকে আলাদা হয়ে যাচ্ছে।

যৌন সুড়সুড়ি দেওয়ার জন্য কে বা কাহারা বলেছিলো বৌ যত "কচি", ততই আরাম। ব্যাস বাঙালি সেইটার পিছনে হাটা শুরু করলো।

হ্যা মেয়েদের ৩০ এর আগে বাচ্চা নেওয়ার জন্য মেডিকেল সাইন্স বলেছে। সেটা হতেই পারে, ৩০ এর আগে একটা বাচ্চা নেওয়া যেতেই পারে। কিন্তু বিয়ের জন্য মেয়েকেই ক্যানো ছোট হতে হবে সেইটা আমার কাছে এখনো ক্লিয়ার না।

আচ্ছা আমি সাধারন বাঙালির সাথেই গেলাম। যৌনতায় মূখ্য মানলাম। তাহলে আমি যদি দিন রাতের ২৪ ঘন্টাকে যৌনতার সাথে কম্পেয়ার করি তাহলে একটা কাপল সর্বোচ্চ ১ ঘন্টা যৌনতা নিয়ে কাটাতে পারে, তাহলে বাকি রইলো ২৩ ঘন্টা। এই ২৩ ঘন্টা যদি একজনকে না ভালোবাসে, শুধু ঐ ১ ঘন্টাই বাসে তাহলে কি সংসার হইলো? হইলো না।

তারপর বলছে বৃদ্ধ জীবনে নিরাপত্তা। বৃদ্ধ জীবনে বৌ এর মূখাপেক্ষি ক্যানো হতে হবে? প্রত্যেকটা মানুষের নিজস্ব জীবন আছে। আচ্ছা আমার বৌ ও তো বৃদ্ধা হবে, তার নিরাপত্তা কে দিবে? আমি যদি সেইটাই ভাবি? উত্তর নাই।

তারপর বলা হয় ছেলেদের থেকে মেয়েরা ম্যাচিউর্ড আগে হয়। এটা একেবারে ডাহা মিথ্যা কথা। আমার জীবনে ২ জন প্রাক্তন ছিলো, ২জনই আমার সিনিয়র। আমি যতটুকু ম্যাচিউর্ড তার ছিটে ফোটাও তাদের মাঝে দেখি নাই।

ছেলেদের থেকে মেয়েদের আগে বয়সের ছাপ আসে বলা হয়। কিন্তু আমার কথা এটা আসলেই বা কি? আমার ৫০ বছর বয়সে আমার বৌকে ইয়ং দেখাতেই বা ক্যানো হবে? উত্তর খুজে পাই নাই।

সো মোটামুটি এই কয়টা চলিত কারন পেয়েছি যে মেয়েকে ছোট হতেই হবে। কিন্তু এগুলার যুক্তিগত ভিত্তি কোথাও খুজে পাই নাই।

এবার বলি আমাদের ইসলাম ধর্মের কথা। বাঙালি তো নিজদেরকে ৯০% মুসলিমের দেশ হিসাবে গর্ব করে। আমরা তো হযরত মোহাম্মাদ (সঃ) এর উম্মত, কিন্তু তার দিকে একটু তাকাই তো? থাক আমি আর কিছু বললাম না। সবাই লজ্জা পেয়ে যাবে।

সো ভাই এই অলিখিত কোনও নিয়ম নীতির আগে যুক্তিগত ভিত্তি খুজেন। মানুষ করে তাই আমাকেও করতে হবে এমন কোনও কথা নাই। তাহলে নিজেকে অশিক্ষিত প্রমান করলেন বৈ আর কিছুই না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×