আজকে এমন একটা আইনের কথা বলবো যেটা কেউ যদি ভঙ্গ করে তাহলে পাশের আর ১০ জন মানুষ শুনে নাক শিটকায়। যেনো উক্ত ব্যক্তিটা কি এক অপরাধ করে ফেলেছে। কিন্তু আসলেই সেটা অপরাধ কি না তার কোনও যুক্তিগত ভিত্তি দেখাতে পারবে না।
এই বঙ্গদেশে অলিখিত একটা রীতি আছে যে, কোনও অবিবাহিত ছেলে কোনও তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করলে সে অলিখিত ভাবে সে এক প্রকার সমাজের বাইরেই চলে যায়। চলে যাই না, পাঠিয়ে দেই আমরা।
কারন আমরা ধরেই নেই মেয়েটার তালাক হয়েছে মানে অবশ্যই ঐ মেয়েটার সমস্যা আছে। মেয়েদের সমস্যা যে নাই সেটাও বলবো না, আছে কিন্তু ঐ স্পেসিফিক মেয়ের সাথে সমস্যাটা কি হয়েছিলো আমরা না জেনেই এক বাক্যে বলে দেই, "ওর তো স্বামী তালাক দিছে। ঐ মেয়ে ভালো না"
প্রফেশনালি এ পর্যন্ত ৩২ টা ডিভোর্স কেস হ্যান্ডেল করেছি। এর মধ্যে সব থেকে বেশি এসেছে নারী কতৃক ডিভোর্স। এটা ক্যানো? কারন পুরুষের অত্যাচারে একটা মেয়ে স্যাক্রিফাইস করতে করতে আর যখন করার যায়গা থাকে না তখন সে ডিভোর্সের ডিসিশন নেই।
হ্যা আমি বলছি না নারীদের মধ্যেও সমস্যা নাই। নারীদের মধ্যেও অনেক সমস্যা আছে কিন্তু কথা হচ্ছে একটা সংসার না টিকলে ডিভোর্স করাটাই বেটার, ডিভোর্স করে সেই ছেলে বা মেয়ের রাইটস আছে আরেক যায়গাতে বিয়ে করা কিন্তু
একটা ডিভোর্সড ছেলে আরেকটা অবিবাহিত মেয়েকে বিয়ে করলে এই কথা আসে না। কিন্তু একটা ডিভোর্সড মেয়ে যদি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করে বলা হয় সেই ছেলে না কি মেরুদন্ডহীন। কিন্তু ক্যানো? এর কোনও যুক্তিগত ভিত্তি এখন পর্যন্ত পাই নাই।
এবার একটু অন্যভাবে দেখি, যখন কোনও মেয়ে বিয়ে করতে যায়, তখন অপরপক্ষ সেই মেয়ের আগে বিয়ে হইছিলো কি না সেটা খোজ নেই, অথচ মেয়েটা যদি আর প্রাক্তন বফের সাথে রুম ডেটে যেয়েও থাকে সেটা আমাদের কাছে ম্যাটার করে না।
বাহ বাঙালি বাহ, কোনও মেয়ে যদি ৫ জনের সাথে রুম ডেট করে আসে থাকে তাকে তুমি মেনে নিচ্ছো, আর কোনও তালাকপ্রাপ্তাকে মানতে পারছো না।
আচ্ছা ঐসব যাক, এবার একটু আমাদের ইসলামের দিকে তাকায়। বাঙালি তো মুসলিম হিসাবে নিজেদের অনেক বড়াই করে।
ইসলাম বলতেছে সকল তালাকপ্রাপ্ত মেয়ে তালাক পাওয়ার দিন থেকে পরবর্তি ৯০ দিন পর সে চাইলে ইসলামে যাদেরকে বিয়ের করার অনুমতি আছে তাদের মধ্যে যে কাউকেই সে বিয়ে করতে পারে। ইভেন অবিবাহিত কোনও ছেলে ডিভোর্সড কোনও মেয়েকে বিয়ে করতে পারবে না এমন বিধানও ইসলামে নাই।
তাহলে এই বিধান বাঙালি পেলো কোথা থেকে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



