somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে কম্পিউটার গেমিং

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"Right...what the hell kind of name is "Soap", eh? How'd a muppet like you pass selection?"

যদি আপনি বলতে পারেন এটি কোন গেমের উক্তি তবে আপনাকে স্বাগতম এই পোস্টটি পড়ার জন্য। হ্যা, এটি কল অব ডিউটি গেমের মডার্ন ওয়ারফেয়ার সিরিজের প্রথম গেমের সেই বিখ্যাত ক্যাপ্টেন প্রাইসের ডায়ালগ।


মাত্র দশ বছর আগেও কম্পিউটার গেমিং এতটা জনপ্রিয় ছিলনা বাংলাদেশে। তবে তখন কিছু ভিডিও গেমের দোকান দেখা যেত যেখানে আমরা স্কুল পালিয়ে ক্যাডিলাক্স এন্ড ডাইনোসর, ডাবল ড্রাগন, দ্যা কিং অব ফাইটার্স নামক বিখ্যাত গেমগুলো খেলতাম স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে। বাবাদের যদি বলতাম, বাবা একটা কম্পিউটার কিনে দাওনা গেম খেলার জন্য, তখন বাবারা চোখ কপালে তুলে বলতো, যাও বাইরে যাও, মাঠে গিয়ে ক্রিকেট খেলো। কিন্তু এখনকার বাবারা নিজেরাই গেম খেলে বাচ্চাদের সাথে।

একটা সময় যখন ইন্টারনেট এতটা সহজলভ্য ছিলনা তখন আমরা দোকান থেকে চড়া দামে গেমের সিডি কিনে খেলতাম। আর এখন নেট থেকে ডাউনলোড করে সহজেই যেকোন গেম খেলা যায়। কম্পিউটারের যন্ত্রাংশের দামও কমেছে অনেক। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে দিনদিন অরিজিনাল গেম কিনার ঝোঁক বাড়ছে। অনেক অনলাইন শপ এসেছে যারা পাইরেটেড গেমের পাশাপাশি অরিজিনাল গেমও বিক্রয় করে থাকে। এইরকমি একটি অনলাইন শপ হচ্ছে "Game On"।

ফেসবুকেও গেমারদের নিয়ে গড়ে উঠেছে অনেক কমিউনিটি। "World Cyber Games" সংক্ষেপে "WCG" প্রতিবছর তাদের বাছাইপর্বের স্থানীয় প্রতিযোগিতা আয়োজন করে থাকে। শখের বশে অনেকেই গেম ডেভেলপমেন্টের দিকে মনযোগ দিচ্ছে। সঠিক দিকনির্দেশনা আর অর্থায়ন করতে পারলে হয়তো এ দেশেও গেম তৈরি করা সম্ভব। বিশ্বের বড় বড় গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতিবছর বিভিন্ন গেম নির্মাণ করে প্রচুর অর্থ উপার্জন করে থাকে। হয়তো আমাদের দেশেও একদিন বিশ্বমানের গেম নির্মাণ হবে। সেদিন আর বেশী দূরে নয়।

সিঙ্গেল প্লেয়ার থেকেও মাল্টিপ্লেয়ার গেমের প্রতি গেমারদের নজর বেশী। কাউন্টার স্ট্রাইক, ডোটা, লল, রেইনবো সিক্স সিজ, গ্র্যান্ড থ্রেফট অটো ফাইভ, ফোর্টনাইট, পিইউবিজি ইত্যাদি বেশ কয়েকটি জনপ্রিয় অনলাইন গেমস। তো আর দেরি কেন? আপনিও শুরু করুন গেমিং।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×