
রেজা সাহেব প্রতিদিনের মতই সারাদিনের ব্যস্ততা সেড়ে রাত আটটায় বাসায় ফিরলেন। পরিবারসহ তিনি চট্টগ্রামে থাকেন। তার মা থাকেন ঢাকায় ছোট ভাইয়ের সাথে। খাওয়া-দাওয়া সেড়ে ঘুমিয়ে পড়লেন তিনি। রাত তিনটায় হঠাৎ ঢাকা থেকে তার ছোটভাই ফোন করে জানালেন মা খুব অসুস্থ। রেজা সাহেব খুব দুঃচিন্তায় পরে গেলেন। ঠিক করলেন কাল দুপুরের মধ্যেই ঢাকায় যাবেন। কিন্তু বাসে যাবেন না তিনি। চিন্তা করতে লাগলেন প্লেনের টিকেট এতো রাতে কোথায় পাবেন! হঠাৎ তার মনে পরলো ফেসবুকে “এমি” নামের একটি অনলাইন ট্রাভেল এজেন্টের বিজ্ঞাপন দেখেছিলেন। দেরি না করেই এমির ওয়েবসাইটে গিয়ে খুঁজে দেখলেন সকাল ৭টার একটি ফ্লাইট আছে। সাথে সাথে উনি তার ক্রেডিট কার্ড দিয়ে টিকেট ইস্যু করে ফেললেন।
ভোরে ঘুম থেকে উঠেই এয়ারপোর্ট চলে গেলেন। ঢাকায় ছোট ভাইয়ের বাসায় পৌঁছে দেখলেন মা সম্পূর্ণ সুস্থ। তাকে দেখে হাসছে। কিছুই বুঝে উঠতে পারলেন না তিনি। মা তাকে কাছে ডেকে বললেন, বাবা তুই তো খুব ব্যস্ত মানুষ। মাকে দেখার একটু টাইম হয়না তোর। গতকাল তোকে দেখতে খুব ইচ্ছে হল। তাই তোর ভাইকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। রেজা সাহেব আবেগে আপ্লূত হয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন।
এই ছিল রেজা সাহেবের গল্প। রেজা সাহেবের মতই ব্যস্ত মানুষদের জন্য “এমি” নিয়ে এসেছে অনলাইন টিকেটিং সেবা। ২০১৬ সালে যাত্রা শুরু হয় এমির, যেটি বাংলাদেশের প্রথম অনলাইন ট্রাভেল এজেন্ট। বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশের এয়ারলাইন্সের টিকেট পাবেন এমিতে। ইন্সট্যান্ট টিকেটসহ এমিতে আছে ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট সুবিধা। ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ কিংবা রকেট দিয়ে সহজেই যেকোন স্থান থেকে যেকোন সময় এয়ার টিকেট করতে পারবেন আপনি এমি দিয়ে।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




