
হট সিন।
♥♥ আমরা চাই আর না চাই প্রতি বছর নিয়ম করে গরম আসবেই। কিন্তু এই গরম যখন তীব্র থেকে থেকে তীব্রতর আকার ধারণ করে তখন সৃষ্টি হয় তাপদাহ । এই তাপদাহে কিছু সংখ্যক মানুষ আরামে থাকে, কিছু সংখ্যকের জন্য আর্শীবাদ আর বাকি সবদের জন্য বয়ে আনে অভিশাপ। এই অভিশাপের যাতাকলে পড়লে নানা ধরণের চিন্তার উদয় হয়। সে রকম কিছু চিন্তা এখানে তুলে ধরা হল:
♦♦ যারা লুঙ্গি পড়ে ঘুমান তাদের লুঙ্গি যায়গামত থাকাটা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যাদের পেটের সাইজ মাশাআল্লাহ একটু বড় তারা কিছুক্ষণ পর পর লুঙ্গি খুলেন আর ঝারা দেন। এতে বুঝা যাচ্ছে লুঙ্গির সাথে গরমের এক ধরণের সম্পর্ক আছে।

হট প্রকৃতি
♣♣ যে সমস্ত মেয়েরা ময়দা মেখে চিপা চাপায় ঘুরে বেড়ায় তারা এখন বেকায়দায় আছে। তাদের মুখে মালিশকৃত ময়দা এক সময় ঘাঁমে ভিজে খামির হয়ে যায়।
♠♠ তবে ডাব, আইসক্রিম, কোমল পানীয় বিক্রেতাদের নিকট গরম আর্শীবাদ। কারণ গরম বাড়লে তাদের পণ্যের চাহিদা বাড়ে, আর চাহিদা বাড়লে বেচা বিক্রি এবং লাভ দুটিই হয়।

ডাব বিক্রেতা
♣♣ ছাতা এমন একটা জিনিষ যা দু’ সিজনে কাজে লাগে। রোদে ছাতার কাপড় জ্বলে ডিসকালার হয়ে যায়, আর বর্ষাতে ভিজে সে কালার আবার প্রাণ ফিরে পায়।
যে সমস্ত পাব্লিক বর্ষাতে ছাতা খোলে কিন্তু গরম সিজনে খোলে না তারা শুধু কিপ্টা নয়, বলদ নাম্বার ওয়ান।
♠ কিছু দিন আগে ট্রাম্প আর কিম মামার গরমে সারা বিশ্ব ছিল তটস্থ। সে সময় মিডিয়াগুলো তাদের গরমের উত্তাপ আমাদের মত ম্যাংগো পিপলের গায়েও ছড়িয়ে দিয়েছিল।
♦ একমাত্র গরমেই পারে আমাদের কে সরকার দলীয় নেতা এবং বিটিভির তেলবাজি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে।
♦ আরো কিছু গরম বা হট জিনিষের সাথে আমরা পরিচিত। যেমন; হট নায়িকা, হট সিন বা ভিডিও কিংবা হট চানাচুর বা হট সস বাদ যাবে কেন।
♦♣ এখন বলতে পারেন গরমে আমাদের করণীয়?
উত্তরঃ কিছুই করার নেই, শুধু হা-হুতাশ করা ছাড়া।

এখানেও গরম আছে, এক. জন গণের গরম, দুই. রোদের গরম।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




