
গরীবের নানা রকম সমস্যা। এই সমস্যার শুরু হয় জন্মের পর থেকে যখন তার জন্মদাত্রী মা তাকে জন্মদানের সময় অর্ধহারে কিংবা অনাহারে থাকে, আর শেষ হয় যখন সে নিজে মৃত্যুর মুখে পতিত হয় এবং তখন তার সন্তানের ভবিষ্যৎ থাকে অনিচ্ছিত।
হ্যা, একমাত্র গরীবই রোজার সময় নিজেকে দ্বিতীয় বার ঝালাই করে নেয়, যাতে বাকী এগারো মাস অভুক্ত থাকায় ট্রেনিংটা যথাযথ ভাবে পেয়ে যায়।
একটা রাষ্ট্রের উন্নয়নের মাপকাঠি যদি হয় কয়েকটি ফ্লাইওভার, দু'চারটি সেতু আর কালভার্ট আর মিডিয়াতে বাঘাম্বর তাহলে সে রাষ্ট্র কাঠামোতে আপাতকালীন গলদ আছে। এই বুঝ/বিশ্বাস জনগণের। সেটা মাইক্রোফোনের সামনে বড় বড় লেকচার কিংবা বক্তৃতা দিয়ে দূর করা যাবে না।
রাষ্ট্রের রিমোট যেহেতু হাসিনার হাতে সেহেতু মাল, নাহিদরা বোতামের মত কাজ করে। বোতাম তাদের প্রাপ্ত কমান্ড ঠিক মত কাজ করতে না পারলে আমরা সব দোষ বোতামের উপর বর্তায়ে দেই। অথচ রিমোট অপারেটর কে তার দায়দায়িত্ব সম্পর্কে কোনরুপ জিজ্ঞাসিত করিনা- কেন তিনি বোতাম চেঞ্জ করছেন না? কিংবা কেন রিমোটের অপারেশন ম্যানুয়াল ঠিক মত পালন করতে পারছেন না?
দেশে অর্ধভুক্ত কিংবা অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে। এটা প্রবীণদের কে ৭৫ স্মরণ করিয়ে দিচ্ছে, আর গরীব অথচ তরুণ প্রজন্ম কে প্রাকটিক্যালি মোকাবেলায় পর্যান্ত আগাম প্রস্তুতি নেয়ার জন্য সর্তক করছে।
ইউরোপে যে বয়সে শিক্ষিত তরুণরা সংসার গঠন করে বাচ্ছাকাচ্ছা উৎপাদন করছে সে বয়সে আমাদের দেশের তরুণরা চাকুরী পিছনে দিনে জোতা ক্ষয় করে রাতে বালিশ ভিজাচ্ছে। হায় উন্নত দেশ! হায় বাঘাম্বর!
আমার ঈশ্বর আমার অন্তরে বাস করে। এখন আমার অন্তরের ভিতরে ঈশ্বর কে পুষব নাকি বাহির করব এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার । এ নিয়ে কারো হাউকাউ করার কিছু নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




