
নারী এক অমূল্য রতন
তার চেয়ে পবিত্র তার সতীর্থ
তাঁর বাসার অরণ্য বনে
বহু মূল্যবান তীর্থ।
নারী, উদরে তার রত্নরাজি
ঔরসে এল ধর্ম পুত্র
ধর্ম-কর্ম বিধান ভিন্ন তবে
মহিয়ান সে সর্বত্র।
নারী, পুষ্পিত ফুলের পাপড়ি
নরের নিবির আশ্রালয়
তাঁর অমৃত সুধাপানে
তৃষ্ণা মিটেনা আজীবন ময়।
নারী, সঙ্গতায় অন্য রকম অনুভূতি সঞ্চার করে
হৃদয়ের সমস্ত পুঞ্জিভূত অনুভূতি দিয়ে
আত্মিক আকর্ষণের টানে
মাতিয়া ছুটে যায় অসীমের সন্ধানে।
নারী, দু:সময়ে জীবন সঙ্গী
সম শেয়ার করে দূরচিত্তে
কর্মে গতিদান পূর্ণের তরিতে
মম প্রান বিলিয়ে দেয় সভ্যতার আলো জ্বালাতে।
নারী, মরা সাগরে ভরা কাটাল নির্মাতা
পলিপড়া নদীকে রাখে প্রবাহ মান
হৃদয়েয় শূন্য মরুভূমিতে
পরপারের যাত্রী কে দেয় নতুন প্রাণ।
(বি:দ্র: এটি আমার অপ্রকাশিত উপন্যাস 'সূফিবাদ ও নারীরা' থেকে নেয়া)।
*** অফটপিক: এই কবিতার (পোষ্টের) মন্তব্য অদৃশ্য কারণে প্রদর্শিত হয়না, এটা একটা সমস্যা! কে নাড়ছে নাটাই?
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




