somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনা-খালেদার রাষ্ট্রীয় ক্ষমতার সংজ্ঞা কি?

১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্ষমতার মোহ মানুষ কে পশুতে পরিণত করে। ক্ষমতা লোভী মানুষ একটা দেশ এবং জাতির জন্য ভয়ংকর হতে পারে। কেননা ক্ষমতা সৃষ্টি হয় ভয় দেখানোর জন্য। যার ক্ষমতা আছে তার উচিৎ সুযোগ কাজে লাগানোর- এটা তৃতীয় বিশ্বের দায়িত্বশীল নেতা বা আমলাদের দর্শণ! কারণ ভয় যদি না থাকত তাহলে ক্ষমতার অস্তিত্ব থাকবেনা। ক্ষমতাবান নেত্রী, আমলারা মানুষের মাঝে ভীতি ছড়িয়ে দিয়ে ক্ষমতার চূড়ান্ত রুপায়ন করেন। এক্ষেত্রে পেশী বা বন্দুকের নল একমাত্র ভরসা। ক্ষমতার ধরণ একেক জনের কাছে একেক রকম হতে পারে। সেটা পাড়ার বখাটে কিংবা পাতি নেতা থেকে শুরু করে ট্রাম্পের দিকে তাকালে বুঝা যায়। ক্ষমতা বিষয়টা অমানবিক মধ্যযুগীয় এবং বর্বতার মধ্যে পড়ে।

গনতন্ত্রে ক্ষমতার চর্চা করা নিষিদ্ধ। একটি প্রকৃত গনতন্ত্রিক দেশের মালিক জনগন। এবং সেখানে সাংবিধানিকভভাবে সবার অধিকার সমান। গনতন্ত্রে সরকারী পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউই ক্ষমতার অধিকারী না। তারা সকলেই কিছ সাংবিধানিক দায়িত্ব পালন করে মাত্র। হাসিনা/খালেদা কিংবা হামিদ সাবরা যদি নিজেদের অর্পিত দায়িত্বকে ক্ষমতা মনে করেন তাহলে সেখানে গণতন্ত্র থাকার কথা না।
অনেকের প্রশ্ন জাগতে পারে, তাহলে তারা যে রাষ্ট্রের জন্য কাজ করে তার বিণিময় কি পাবে? সোজা কথায়- তারা রাষ্ট্রের যে দায়িত্ব পালন করেন তার জন্য তারা মাসিক মাইনে পান এবং সে মাইনে দিয়ে তারা পড়নের শাড়ি, পায়ের জোতা এবং ভাতের হাড়িতে চাউলের যোগান দেন। অর্থাৎ তারা রাষ্ট্রীয় চাকুরে, জনগণের গোলাম।

তার মানে- গনতন্ত্রের দর্শণে কেউই ক্ষমতাশালী/শক্তিশালী না। ক্ষমতাশালী নেতারা জনগণের ভোটে সাংবিধানিকভাবে কিছু দিনের জন্য পারিশ্রমিকের ভিত্তিতে দেশ পরিচালনা করেন। কেউ প্রশ্ন রাখতে পারেন শামীম ওসমান, এম্পি বদি কিংবা ইলিয়াস আলীদের খুটার জোর কোথায়? ঐ যে নেত্রীর আস্হা ভাজন। নেত্রী চাইলে তাদের ব্যবহার করে জনগণকে ক্ষমতার দাপটে তটস্থ রাখতে পারেন। এখানে নেত্রী থেকে যান ধোয়া তুলশি পাতা। এটা বাড়তি সুবিধা!



অতি পরিতাপের বিষয়, বর্তমানে দেশ জনগনের হাতে নেই। স্বাধীন তার পর থেকে দেশে কতিপয় নেতা/নেত্রী বিভিন্নভাবে ক্ষমতাশালী হয়ে কলোনিয়াল সিস্টেমে দেশ পরিচালনা করেছে। যারাই ক্ষমতায় এসেছে তারা বিভিন্ন ভাঁওতাবাজির উদাহরণ দিয়ে আকারে ইঙ্গিতে বুঝাইতে চাইছে এই দেশ আমার, আমার বাপের কিংবা আমার স্বামীর। এখানে আমরাই সব, বাকী সব ছাগলের তিন নম্বর বাচ্ছা। তোদের জন্ম হয়েছে কেবল আমাদের গোলামী এবং চাটুকারিতা করার জন্য। আমাদের ক্ষমতা খাটানোর অধিকার আছে। তোদের প্রজা হিসেবে থাকতে হবে। তাদের আকারে ইঙ্গিতে, হুংকারে প্রতক্ষ্য ক্ষমতার দাপট দৃশ্যমান হয়েছে বা হচ্ছে। জনগণ সব সময় তাদের ভয় করে, তোয়াজ করে। তানা হলে যে, তাদের গুম, খুন হত্যা বা ধর্ষণের শিকার হতে হবে।

প্রকৃত গণতান্ত্রিক দেশে সকল মানুষের সমান অধিকার নিচ্চিত থাকে। কিন্তু আমাদের দেশে সেটা কি আদৌ ছিল কিংবা আছে?


ছবি: নেট
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৮
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

×