কার মাঝে নেই গলাবাজি কে চায় দেশের ভালো
কার ভাবনায় সত্যিকারের সম্ভাবনার আলো
দল বুঝিনা ছল বুঝিনা বুঝিনা রাজনিতী
কে চেয়েছে সবার মাঝে সোনালি সম্প্রিতী
একটা মুখেই পেয়েছিলাম শান্তি অফুরান
বাংলাদেশের রাষ্টপতি জিল্লুর রহমান
এই দুনিয়ায় ভাল লোকের জায়গা অনেক কম
নিতীছাড়া অনেক নেতার বাড়ছে সমাগম
দেশের প্রতি তোমার ছিল মায়ের মত টান
গর্ব তুমি বাংলা মাংয়ের জিল্লুর রহমান !
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





