খোকা খুকির খুনসুটি
১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খোকা খুকির খুনসুটি
আহমাদ স্বাধীন
(খোকার পালা )
যখন তখন নালিশ করা
বদ স্বভাবের চামচিকে
তোর কিরে ভয় হয়না আমার
লম্বা নখের খামচি কে
কয়টা পুতুল ভেঙেছি তোর
দশ বারো বা তার বেশি
হোক, তাতে কি দেখবিনা তুই
শক্তি আছে কার বেশি,
প্যাঁচার মতন চ্যাচাস যখন
মেজাজটা হয় খিটখিটে
ঠিক তখনই দুম দুমাদুম
কিল ঝেড়ে দেই তোর পিঠে
নাক বুঁচি তুই আমার নামে
মায়ের কাছে নালিস দিস
যখন পেটাই তখন তো তুই
পিঠের উপর বালিস দিস
ছিঁচকাদুনে লম্বা খারা
শিয়াল মুখো অলক্ষি
এই পাড়াতে কয়টা ছেলে
আমার মতো ক‘ লক্ষি
(খুকির পালা )
বাদর মুখো ত্যাদর তোকে
ভয় করে কে এই ঘরে
বাঁদরামো তোর বারে যখন
মা-বাবা কেউ নেই ঘরে
আমার মাটির পুতুল ভেঙে
দেখাস আমায় হাতের জোর
শখের ঘুড়ি ছিড়লে আমি
বলতো কেমন লাগবে তোর
আমি না হয় দুই বছরের
ছোটই হবো তোর থেকে
তাই বলে কি অকারনে
মারবি আমায় ভোর থেকে ?
কোথায় আমায় আদর দিবি
তা না করে গালি দিস
আমার কান্না দেখলে তখন
দুই হাতে তুই তালি দিস
বড় হয়ে লাভ কি হলো
আদর দিতেই জানলি না
আমার মতো লক্ষি বোনের
মুখটা বুকে টানলি না ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন