somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই সমাজে দেখছি জড়পদার্থেরও সেক্স আছে।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব কিছুতেই মানুষ জেন্ডার কেন খোঁজে বুঝি না।
কয়েক মাস আগে আমার চশমার ফ্রেম ভেঙ্গে যাওয়ায় আরেকটি চশমা বানাতে দোকানে গিয়ে দেখি আমার ভেঙ্গে যাওয়া ফ্রেমের মতো একটি ফ্রেম আছে।
ভাবলাম, যেহেতু আমার চশমার গ্লাস ঠিক আছে তাহলে আমি ঐ ফ্রেম টাই কিনে নেই।
নিলাম ও তাই।
কিন্তু ঝামেলা সৃষ্টি করলো ফ্রেমের গোলাপী রঙ।
যেদিকেই যাই, পরিচিত সবাই বলে এটা নাকি মেয়েদের ফ্রেম।
অথচ তার আগেও আমি একই মডেলের কালো রং এর চশমা ব্যবহার করেছি, তখন কিন্তু কেউ বলেনি ওটা মেয়েদের চশমা।
সবাই যখন চশমার রঙ নিয়ে ওরকম শুরু করলো তখন আমি কালো মার্কার পেন দিয়ে গোলাপীকে কালো করে ফেললাম :)
প্রথমে কেউ বুঝতেই পারলো না যে ওটাই গোলাপী রঙ এর চশমা।
পরে আমি সবাইকে বলে দিলাম যে এটাই সেই চশমা, আমি সেটাকেই কালো করেছি।
আবার, অনেক দিন আগে ফেইসবুকে একজন আমাকে জিজ্ঞাসা করলো ' আচ্ছা আপনিকি বলতে পারেন মেয়েরা কেন টক বেশি পছন্দ করে? কেন কোন ছেলে টক বেশি পছন্দ করলে সেটাকে মেয়েলি অভ্যাস বলা হয়?'
আমি তৎক্ষনাৎ কিছু বলতে পারিনি তাকে। কেননা, বিষয়টা সম্পর্কে আমারও জ্ঞান ছিল না।
তাই আমি আমার এক ডাক্তার বন্ধুকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা।
সে আমাকে বললো, এটা কিছু না। একটা ছেলের টক,ঝাল মিষ্টি যে কোন কিছুই পছন্দ হতে পারে। একটা মেয়ের ক্ষেত্রেও তাই। এখানে ছেলেটা মেয়েলি কিংবা মেয়েটা ছেলেলি( কিংবা পুরুষালি) এসব বলার সুযোগ নাই।
শুধু এই ঘটনা দু'টি নয়। সমাজে আরো অনেক অনেক ঘটনা আছে যেগুলোকে মানুষ শুধু শুধু মেয়ে এবং ছেলের মাঝে ভাগ করে দিচ্ছে।
পৃথিবী যেখানে কুসংস্কার থেকে বের হয়ে এগিয়ে যাচ্ছে সুন্দর আগামীর দিকে।
অনেক মহান এবং মহীয়সী মানুষ যেই স্বপ্ন নিয়ে তাদের সারাটা জীবন এই সমাজ সংস্কারে দিয়ে দিয়ে গেছেন, সেই স্বপ্ন যখন সামনে বাস্তবায়িত হবে সেই সময়ে মানুষের ভিতর এরকম চিন্তা ভাবনা আসলেই দুঃখজনক।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×