আমাদের এখানেতো আইন আছে মেলা। কিন্তু নাই কার্যকারিতা। রাস্তাঘাটে সব চেয়ে বেশি ধূমপান মনেহয় আইন রক্ষাকারী বাহিনীর লোকজনই করে থাকে।(তারা দৃষ্টিতে আসে বেশি যেহেতু ইউনিফর্ম থাকে)।
আমি আমার পরিচিতদেরকে সব সময় বলে থাকি, ধূমপান দূরে গিয়ে করেন। যেখানে মানুষ আছে সেখানে করাটা নীতি বিরুদ্ধ আবার আইন বিরুদ্ধ।
আপনি জানেন যে ধূমপান ক্ষতিকর্, জানা সত্তেও আপনি সেটা করেন।
আপনার এটা জানা জরুরি, যে ধূমপান করে তার থেকে বেশি ক্ষতি হয় তার আসেপাশের মানুষের। জেনেশুনে আপনি পাবলিকের ক্ষতি করছেন।
খাবারে ফর্মালিন মেশানো এবং মানুষের আসেপাশে ধূমপান করা দুইটাই মানুষকে বিষ খাওয়ানোর মতো অপরাধ। এদের বিচার হওয়া দরকার।

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



