ইফতারের কয়েক মিনিট পূর্বে গিয়ে উঠলাম খালার বাড়িতে। ফ্রেশ হয়ে ইফতারের যাবতীয় সামগ্রী সামনে নিয়ে বসে আছি আযানের অপেক্ষায়। এখনো ৫.০০মিনিট বাকি। এমন সময় মোবাইলটা উঠল বেঁজে। মোবাইলের স্ক্রীনে যে নাম্বারটি ভাসছে, তা দেখে আমি এতটা অবাক হলাম যা, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কেননা, প্রায় দ’বছর চেষ্টা করেছি যোগাযোগ করতে যে নাম্বারে, একটি বারের জন্য সংযোগ পাইনি। আজ সেই নাম্বার থেকে ফোন? আমি স্বপ্ন দেখছিনাতো?
কথা ছিল নাম্বারটি ভূলে যাওয়ার। তবে পারিনি ভূলে যেতে। কেননা তা খোদাই হয়ে আছে হৃদয়ের স্লাইডে। কি করে যাই ভুলে? যাই হোক ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আওয়াজ ভেসে এলো “হ্যালো!!! আপনি কি...বালি? ভেবে পাচ্ছিলামনা, আমার কি বলা উচিৎ। অতি সুখে জল এসে পড়েছে দু'চোখের কোণে। শুধু সংক্ষেপে উত্তর করলাম “এতদিন পর বুঝি মনে পড়লো? এই ....বালিকে। কোথায়? কোথায় হারিয়ে গিয়েছিলে? এই আমায় একা ফেলে।
ও’’ আচ্ছা! আমাকে মনে আছে কি তোমার? নাকি গিয়েছো ভুলে? আ’’ ভুলে যাবো? সেটা কি করে সম্ভব? তবে তোমার অস্তিত্বটা ঘুমিয়ে পড়েছিল আমাতে। তুমি এলে, আর ঘুমন্ত অস্তিত্বটা জেগে উঠল, ঠিক আগের মত করে। জানো, আমার আজ ভীষন ভী...ষন আনন্দ হচ্ছে। মনে হচ্ছে, এই মুহুর্তে আমার চেয়ে সুখি মানুষ দ্বিতীয়টি নেই এই ধরাধামে। কবিতার ঐ চরণগুলো মনে পড়ছে....
ফুলের স্নিগ্ধ সুবাসে
ভরে গেছে মোর প্রাণ,
ঘুমন্ত মনটা মুহুর্তেই শিহরিত হলো
যেন পেয়ে গেছে দামি কোন বস্তুর সন্ধান।
প্রশ্ন করলাম “হারিয়ে যাবেনাতো আবার? ও” ধ্যাৎ, বোকা! “ওর এই সম্মোধনটা কেন যেন খুব ভাল লাগে। প্রথম প্রথম খারাপ লাগতো কিন্তু এখন না শুনলে খারাপ লাগে। আচ্ছা কেন হয় এমন? একটা অপ্রিয় বস্তুু হয়ে যায় প্রিয়।” আমি কি হারাতে এসেছি? আমি এসেছি একান্তভাবে তোমাতে মিশে যেতে। এসেছি তোমার ঘুম ভাঙ্গাতে, তোমার হাতটি ধরে নিশ্চিন্তে, নির্ভাবনায় পথ চলতে। কি? নিবেনা আমায়?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু..........................আমি কিছু বলার আগেই আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো কর্ণ কোহরে। তাড়াতাড়ি ইফতারি খেতে শুরু করলাম। আর মনে মনে বলতে লাগলাম “ Thanks God, Thanks......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




