হ্যালো দোস্ত! কেমন আছিস? ও’’ ভালো। ভেবেছিলাম হয়ত ও বলবে “তুই আছিস কেমন?” তবে ও তা করলোনা। পূনরায় বল্লাম দোস্ত! আজতো ৮তারিখ। ও’’ তো কি হয়েছে? না মানে আমার টাকাটা .... ও’’ আমিতো ভুলেই গিয়েছিলাম তোর টাকার কথা। বেতান পেয়ে সব টাকা খরচ করে ফেলেছি। তুই ভাবিসনা, আগামী মাসে আমি অবশ্যই তোর টাকাটা দিয়ে দিবো।
এভাবে নানান ভঙ্গিমায় নানান অজুহাতে কেটে গেল ৫টি মাস। ভাবলাম এবার ওর সাথে মোবাইলে নয়, সরাসরি কথা বলতে হবে, তবে যদি কিছু হয়। যত যাইহোক মন বলছিলো, ও আমায় নিরাশ করবেনা। ওর বাসায় গেলাম। বড় সাধ ছিল, হয়ত এখনি ও আসবে ছুটে আর আমায় জড়িয়ে ধরে বলবে; কিরে কেমন আছিস? তবে আমার আশা, আশাই রয়ে গেল। অনেকটা পথ হাটলাম এক সঙ্গে। দু’জন হাটছি পাশাপাশি। অথচ মনে হচ্ছে মাঝে বিশাল একটি দেয়াল দাড়িয়ে আছে। আচ্ছা, কেন হয় এমন? একটা সময় ছিল, ওকে ফোন দিলে ও কেটে দিয়ে ব্যাক করত। আর বলতো তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। তোকে আমি কোনদিনও পারবোনা ভুলে যেতে।
এই মুহুর্তে নিজেকে বড় অসহায় ও অপরাধূ মনে হচ্ছে। আরবি প্রবাদটা মনে পড়ে গেল “আল কারযু মিকরাযুল মুহাব্বাত” অর্থাৎ ঋন ভালবাসার ক্ষেত্রে কাঁচি স্বরুপ” কি ভুলটাইনা করেছি ওকে টাকা দিয়ে। ও যদি বলতো আমি তোর টাকা দিতে পারবোনা। তবুও নিজেকে শান্তনা দিতে পারতাম। এভাবে ও পারলো আমায় ঘুড়াতে। খুব কান্না পাচ্ছে.......
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



