somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“তিক্ত অভিজ্ঞতা”

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ কিসের জটলা গেটে? এগিয়ে জিজ্ঞাসা করলাম দারোয়ানকে “কি হয়েছে? ঢুকতে দিচ্ছেন না কেন?” মামা! আপনি জানেন না? আজ old first year দের পরীক্ষা। পরীক্ষা? কোন নোটিশ নেই, নেই কোন বিজ্ঞপ্তি। গেট খুলবেননা? না ১০.০০টার আগে গেট খোলা যাবেনা। এখন সময় ৭.৩০মিনিট। তার মানে ২.০০ঘন্টা ৩০মিনিট অপেক্ষা করতে হবে।

আমি একা নই। শত শত ছাত্র-ছাত্রী অপেক্ষা করছে। বাহিরে বসার জন্য দু’টা বেঞ্চ রয়েছে বিরাট আকৃতির। কি আর করার, বসে পড়লাম একটিতে। বসে বসে ভাবছি, এ কেমন বিড়ম্বনা? ...হঠাৎ আমার ডান পাশে বসা থাকা একটি ছেলে আমায় লক্ষ্য করে বল্লো “হায়! আমি কলি, তুমি? মনে মনে ভাবলাম, কোন ছেলের নাম আবার কলি হয় নাকি? অতঃপর আমি ...বালি, চোখেরবালি। ও’’ কোন ডিপার্টমেন্ট? আ’’ রাষ্ট্রবিজ্ঞান। তুমি? আমিও।

ওর সাথে কথা হচ্ছিল নানান বিষয়ে। আমাদের বাড়ী কোথায়? বাড়ীতে কে কে আছেন? কোথায় থাকি ইত্যাদি। হঠাৎ লক্ষ্য করলাম, আমাদের সামনে দারিয়ে তিনটি মেয়ে উচ্চস্বরে হাসা-হাসি করছে আর কথা বলছে। তন্মধ্যে একটি মেয়ের চোখে চোখ আটকে গেল আমার। আহ্ কেমন মায়াবী চেহারা। মেয়েটার মাঝে একটু ভিন্নতা খুঁজে পেলাম। সবাই হাসছে উচ্চস্বরে অথচ ও মিটি মিটি করে হাসছে। এতে ওর সুন্দর্য অনেকাংশে বেড়ে গেছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। যদিও কথা বলে যাচ্ছি কলির সাথে। তবে আমার চোখ, মন, ধ্যান-ধারনা জুড়ে রয়েছে ঐ মেয়েটি। আমি হারিয়ে গেছি ঐ মেয়ের মাঝে। ভাবছি ওর সাথে কথা বলবো। তবে কিভাবে? কি বলবো? ও কিছু মনে করবেনাতো? ও কোন ডিপার্টমেন্টে? কোন ইয়ারে ইত্যাদি ভাবতে ভাবতে কেটে গেল আরো কিছুটা সময়।

হঠাৎ দেখি ওরা তিনজন বেড়িয়ে যাচ্ছে একত্রে। এমতাবস্থায়, যে ছেলের সাথে এতক্ষন যাবৎ কথা বলছিলাম ও বলে উঠল “এই ...বালি! ঐ মেয়েটাকে তোমার কেমন লাগে? যাকে নিয়ে আমি কল্পনার রাজ্যে রাজ প্রাসাদ তৈরি করছি তার দিকে ঈঙ্গিত করে। ” নিশ্চিত হতে পূনরায় জিজ্ঞাসা করলাম “কোন কোনটা?” আরো জোরালোভাবে ও বল্লো ঐ ঐ মেয়েটা, যে চলে যাচ্ছে। মনটা কেমন যেন হয়ে গেল। ওর সাথে আর কথা বলতে ইচ্ছে করছেনা। এতক্ষন যাকে অন্তরঙ্গ বন্ধু মনে হচ্ছিলো, সেই তাকে এখন চরম প্রতিদ্ধন্ধি বলে মনে হচ্ছে।

কলির সাথে বন্ধুত্বটা বেশ জমে উঠেছে। কারন হিসেবে নিয়েছি; যেহেতু ওর পছন্দের সাথে আমার পছন্দের মিল আছে সেহেতু ওর মনটাও আমার মনের মত হবে। ওকে বলা হয়নি আজও ঐ ঘটনাটা। একদিন শুধু বলেছিলাম “কলি! তোমার সাথ বন্ধুত্বের কারনটা জানো? এর পিছনে চমৎকার একটি ঘটনা আছে। ও শুনাে জন্য অনেক আকুতি করেছে। আমি ওকে বলেছি “কোন এক বিশেষ ক্ষনে তোমায় বলবো ঐ ঘটনাটা......
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×