somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''বসন্তের কান্না''

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি সেলিব্রেশন প্রোগাম। গ্যালারীর উপর-নীচ, ডানে-বায়ে সবমিলিয়ে চার হাজারেরও বেশি মানুষের আগমন। মঞ্চের দু’পাশে দু’টা বৃহতাকারের টিভি। দেয়ালের বিভিন্ন স্থানে বিভিন্ন রংয়ের পোষ্টার লাগানো। সব আয়োজন পাঁচ ফুট একজন মানুষের জন্য। আমি বসেছি দু’তলার সামনের সারিতে। চারপাশটা ভাল করে দেখে নিচ্ছি...

যথা সময়ে অনুষ্ঠান আরম্ভ না হলেও ঘন্টাখানেক পরে ঠিকই আরম্ভ হল। প্রথমে কোরআনে পাক হতে তেলায়াত। অতঃপর একে একে সম্পাদক, সহ সম্পাদক, চেয়ারম্যান ও অন্যান্য গুনীজন বক্তব্য রাখলেন। সভাপতিও বাদ যাননি তাঁকেও বক্তব্যের সুযোগ দেওয়া হল। এবার সম্মানিত অতিথির পালা। তিনি তাঁর বাল্য জীবন থেকে আরম্ভ করে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট, ব্যক্তিগত অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে নাতিদীর্ঘ এক ভাষন প্রদান করলেন।

এবার এলো সেই কাঙ্খিত সেলিব্রেট্রির পালা। যাকে নিয়ে এত আয়োজন। সম্মানিত উপস্থাপক তাকে এভাবে বিশেষায়িত করলেন...এ পর্যায়ে মঞ্চে আসছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি তার কর্ম ও সাধনার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছেন। শুধু তাই নয় তার পরবর্তী চৌদ্দ পুরুষ অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা পাবে তার মাধ্যমে। যার সম্মানে আজকের এই আয়োজন। তাকে পুরস্কার হিসেবে আমাদের কোম্পানীর ব্যবস্থাপনাপ পরিচালক তার হাতে তুলে দিবেন ৫৫ লক্ষ টাকা সমমূল্যের ড্রীম কারের চাবি। তিনি আস্তে আস্তে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আর চারপাশের সাউন্ড বক্সে এই গান বাঁজছে...চলো সবাই... জীবনের আহবানে সামানে এগিয়ে যাই..................................তাকে স্বাগত জানাই। হলের সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হল শুধু ফোকাস লাইটটি বাদে।

সবাই আনন্দে আত্বহারা। সকলের করতালিতে মুখরিত চারদিকের পরিবেশ। কেউ জোরে শব্দ করে গাইছে। কেউ শিষ দিচ্ছে আবার কেউবা নেচে নেচে আনন্দ প্রকাশ করছে। আমারও ইচ্ছে হল গলা ফাটিয়ে গাইতে আর নাচতে। তবে পারলামনা। কেন যেন অশ্র“তে ভিজে গেল দু'টো চোখ। বসে পড়লাম। ভাবতে লাগলাম এমন কেন হল? এমনটিতো হবার কথা ছিলনা। সবাই হাসছে, আনন্দ করছে। তবে আমার কেন এত কান্না? ভাবতে ভাবতে কান্নাটা আরো ভারি হয়ে এলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বুকফাটা কান্না। কোনভাবেই নিজেকে ধরে রাখতে পারছিনা। নিজের কাছে নিজেই নিয়ন্ত্রনহীন হয়ে পড়ছি।

এক পর্যায়ে করতালি কমতে লাগলো। আমার কান্নাও থেমে গেল। একটানা তিন ঘন্টা অনুষ্ঠান চল্লো। শেষে বাড়ীতে ফিরলাম সন্ধ্যার দিকে। তবে মনের মাঝে ঐ প্রশ্নটা বার বার বেঁজে উঠছে...সকলের আনন্দের মাঝে আমি কেন কঁলাম? কেন কান্না এলো আমার? এভাবে কেটে গেল বেশ কয়েকটা দিন। কাজে-কর্মে, খেলা-ধুলায় যেখানেই থাকিনা কেন ঐ প্রশ্নটা আমায় তাড়া করে বেড়ায়।

কিছুদিন পর আবারও সুযোগ হল ঐ ধরনের একটা প্রোগামে যাওয়ার। ভেবেছিলাম এবার তেমনটি হবেনা। আমি হাসবো, আমি নাচবো, আমি করবো আনন্দ। তবে ওখানে যাওয়ার পর আমার ভাবনাটা ভূল প্রমানিত হলো। ঠিক আগের ঘটনাটারই পুনরাবৃত্তি হলো। বরঞ্চ এবার আমি ঠিক থাকতে না পেরে হল থেকে বেড়িয়ে এলাম। এতদিনেও আমি ঐ রহস্যের কারনটা উদঘাটন করতে পারলামনা। মনের মধ্যে একটা প্রশ্নই বার বার বেঁজে উঠে...কেন? কেন? কেন হয় এমন? আমায় কুড়ে কুড়ে খাচ্ছে ঐ বিষয়টি।

দেখতে দেখতে রমজান মাস চলে এলো। অতঃপর ঈদ। সিদ্ধান্ত নিলাম ঈদে গ্রামের বাড়ীতে যাবো। সেখানে হয়ত ভাল লাগতেও পারে। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম গ্রামের বাড়ীতে। তবে ঈদের একদিন পর। ছোট চাচার বাড়ীতে উঠলাম। সারাদিন জার্নির ফলে শরীরটা খুবই ক্লান্ত শ্রান্ত আর দুর্বল হয়ে পড়েছিল। তাই সন্ধ্যার পর পরই শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙ্গতেই দেখি চাচ্চু নদী থেকে মাছ ধরে এনেছেন। আমাদের বাড়ীটা অবশ্যই নদীর পাড়ে। ছেলেবেলায় বাবাও এভাবে মাছ ধরতেন। আর সবসময় আমায় সঙ্গে নিয়ে যেতেন। আমি মাছ রাখার পাত্রটা রাখতাম। বাবা জাল দিয়ে মাছ ধরে তাতে রাখতেন। এসব কথা ভাবতে ভাবতে হারিয়ে গেলাম ছেলেবেলায়...




মা রান্না করতেন। সবাই এক সাথে বসে খেতাম। খাবার সময় মাছের টুকরো অথবা মাংশের টুকরোগুলো রেখে দিতাম প্লেটের উপরের অংশে। কেননা খেলেইতো শেষ হয়ে যাবে। খাবারের শেষে মজা করে খাবো বলে এমনটি করা। মার রান্নায় অন্যরকম একটা স্বাদ ছিল। যা আজও অন্য কোথাও পাইনি আমি। সবার মতই রান্না করতেন মা। তারপরও কেমন যেন ভাল লাগা একটা স্বাদ লুকিয়ে থাকত তাতে।

বাবা চাকরি করতেন ঢাকায়। সপ্তাহে একবার আসতেন বাড়ীতে। প্রতি বৃহস্পতিবারে এসে চলে যেতেন শনিবারে। আর আমি সারা সপ্তাহ ঐ বৃহস্পতিবার দিনটির জন্য অপেক্ষা করতাম। কবে আসবে সে দিন? দিনটি এলে বাড়ীর রাস্তার মাথায় গিয়ে বসে থাকতাম। হয়ত এখনি বাবা আসবে। আমায় কোলে তুলে নিবে। চুমু খেয়ে হাতে চকলেট ধরিয়ে দিয়ে বলবে কেমন আছিস? এগুলো ছিল আমার কৈশর জীবনের দৈনন্দিন ঘটনা।

যখন একটু একটু করে নিজের বুঝ বুঝতে শিখেছি। একদিন হঠাৎ মা চলে গেলেন আমায় ছেড়ে, চিরদিনের জন্য। আমি যদি কোনো অন্যায় বা দুষ্টুমি করি, আর কেউ আমায় শাসন করে বা ধমক দেয়; খুব কান্না পায় আমার। নিজেকে কন্ট্রোলে রাখতে পারিনা। কেননা মা থাকাবস্থায় আমি খুব দুষ্টুমি করতাম। আমার জ্বালায় প্রতিবেশি সবাই অনেকটা অতিষ্ট ছিল। মাঝে মধ্যে মার কাছে নালিশ দিত পাড়ার লোকেরা। ওরা বলত...তোমার ছেলে আমার চুলা ভেঙ্গে ফেলেছে, কেউ বলত...ছেলেকে এত আস্কারা দেওয়া ভালনা, একটু শাসন করো, নাহলে মাথায় চড়ে বসবে। মা ওদেরকে বলতেন...আমার ছেলে যখন বড় হবে, নিজে বুঝতে শিখবে ও এসব করবেনা। কে বুঝাবে ওকে? বরঞ্চ ও আরো দশজনকে বুঝাবে। কথাগুলো খুব গর্ব করে বলতেন মা। মনে পড়লে খুব কষ্ট হয় আমার।

যখন আরেকটু বড় হয়েছি। সবেমাত্র এস. এস. সি পরীক্ষায় পাশ করে কলেজে ভর্তি হয়েছি। জীবনে এলো প্রেম। ও আমায় শিখিয়েছিল স্বপ্ন দেখতে, ভালবাসতে ও ভালবাসা পেতে। খুব বেশি স্বপ্ন দেখতাম ওকে নিয়ে। আমাদের কবে বিয়ে হবে? কয়টা বাচ্চা হবে? তাদের কি নাম রাখবো? ইত্যাদি...। তবে মাত্র দেড় বছর। এইচ. এস. সি পরীক্ষার ৬ মাস পূর্বে ওর বিয়ে হয়ে গেল। আমি মানসিকভাবে একেবারে ভেঙ্গে পড়লাম। যার সাথে আমার বিয়ে হবার কথা, যে বিছানায় আমার শুবার কথা, যাকে নিয়ে আমার ঘুরতে যাবার কথা। সে আজ অন্যের সাথে......না আর ভাবতে পারছিনা।

কিছুদিন পর নির্বাচনী পরীক্ষা। পরীক্ষা দেওয়ার মত মানসিকতা মোটেই ছিলনা। বাড়ীর সকলের চাপের মুখে বাধ্য হয়ে পরীক্ষায় অংশগ্রহন করলাম। কিছুদিন পর রেজাল্ট বের হল। দেখা গেল আমার রোল নং এক থেকে নেমে তিন হয়েছে। শুনে বাবা খুব হতাশ হয়ে বল্লেন...তুই শেষ হয়ে গিয়েছিস, তোকে দিয়ে আর কাজ হবেনা। অনেক বড় স্বপ্ন ছিল তোকে নিয়ে, সব ধুলায় মিশিয়ে দিয়েছিস তুই। আমি নিরবে দাড়িয়ে ছিলাম, কিছুই পারিনি বলতে। প্রিন্সিপাল সাহেব একদিন আমাদের ক্লাশে এসে আমায় উদ্দেশ্য করে বলতে লাগলেন...যে মাঝির প্রসংশা করা হয়, সে নাকি পা দিয়ে হাল ধরে। রোল নং এক থেকে দুই হতে পারতো, তিন কিভাবে হয়? ইত্যাদি...। এভাবে সবাই আমায় নিরুৎসাহিত করতে লাগলো। শুধু একজন মানুষ সে সময় আমার পাশে এসে দাড়িয়ে ছিল। চির কৃতজ্ঞ আমি তার কাছে আজীবন। আমজাদ স্যার; যিনি আমাদের পৌরনীতি পড়াতেন। আমায় বার বার বলতেন...বালি! তোমার মেধা, তোমার প্রতিভা মরে যায়নি, ঘুমিয়েছে মাত্র। তুমি জেগে উঠো। এখনো তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব। ওখান থেকেই আমি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি...।

সেদিন ঐ সেলিব্রেশন প্রোগামে সকলের হাসি আনন্দের মাঝেও আমি কেঁদে ছিলাম। কারন জীবনে অনেক বড় বড় বস্তুু হারিয়েছি। হারানোর পাল্লাটা একটু বেশিই ভারি পাওয়ার পাল্লার চেয়ে। তাই পঞ্চান্ন লক্ষ টাকার গাড়ি কাউকে পেতে দেখে নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছিলো....




সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×