somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রিটিশ গোয়েন্দারা হরমোন পরিবর্তন করে হিটলারকে মেয়ে বানিয়ে দেয়ার দুঃসাহস পরিকল্পনা গ্রহণ করেছিল :-B B:-) B:-/

১৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিত্রশক্তির দিকনির্দেশনা অনুযায়ী ব্রিটিশ গোয়েন্দারা হরমোন পরিবর্তন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক এডলফ হিটলারকে মেয়েলোক বানিয়ে দেয়ার দুঃসাহসী পরিকল্পনা গ্রহণ করেছিল। দ্রুত দ্বিতীয় যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে এ পরিকল্পনা করা হয়েছিল। ১৫ ই আগস্ট,২০১১ রোজ সোমবার দ্য টেলিগ্রাফের এক খবরে এ কথা বলা হয়।
লন্ডনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞান লেখক ব্রায়ান ফোর্ড 'সিক্রেট উইপন্স: টেকনোলজি, সায়েন্স এন্ড দ্য রেস টু উইন দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড' নামে একটি বইয়ে এ পরিকল্পনা উদ্ঘাটন করেছেন। তার বইটি আগামী মাসে প্রকাশিত হবে। তিনি বলেছেন, ব্রিটিশ গোয়েন্দারা হিটলারের খাদ্যে অস্ট্রোজেন ডোজ মিশিয়ে তাকে তার ছোট বোন পলার মতো বানিয়ে দেয়ার চেষ্টা করছিল !:#P !:#P । তিনি আরো বলেন, ব্রিটিশ গুপ্তচররা হিটলারের এত ঘনিষ্ঠ ছিল যে, তারা তার খাবার পর্যন্ত পৌঁছে যেতে পারতো। অস্ট্রোজেন বেছে নেয়ার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এ ডোজ ছিল স্বাদহীন এবং তা কাজ করতো ধীরে ও নীরবে। অলক্ষ্যে হিটলারের খাদ্যে তা মিশিয়ে দেয়া যেতো।
এ পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক ব্রায়ান বলেন, হিটলার যাতে স্ত্রীলোকে পরিণত হন এবং কম আগ্রাসী হন সে জন্য তার খাদ্যে অস্ট্রোজেন মিশিয়ে তার লিঙ্গ পরিবর্তনে মিত্রবাহিনীর একটি পরিকল্পনা ছিল। তিনি আরো বলেছেন, তার খাদ্যে অস্ট্রোজেন মিশিয়ে দেয়ার মতো গুপ্তচর ছিল এবং পুরোপুরি তা সম্ভব ছিল। হিটলারের খাদ্য পরখকারী ছিল। তার খাদ্যে বিষ মিশানোর কোন পরিকল্পনা ছিল না। বিষ মেশালে তাৎক্ষণিকভাবে খাদ্য পরখকারীদের মৃত্যু ঘটতো। হরমোন পরিবর্তে সক্ষম ডোজ ব্যবহার করা ছিল সহজ।
হিটলারের হরমোন পরিবর্তন করা ছিল অনেকগুলো পরিকল্পনার একটি। নাৎসি সৈন্যদের বাঙ্কারে বাক্স ভর্তি বিষাক্ত সাপ এবং ফ্রান্সের নরমান্ডি উপকূলে তাদের ওপর বিস্ফোরক বোঝাই পানিবাহিত একটি বিশাল ক্যাথারিন হুইল নিক্ষেপ করার পরিকল্পনাও ছিল। ক্যাথারিন হুইল নিক্ষেপ করার পরিকল্পনা 'গ্রেট পানজানড্রাম' নামে পরিচিত। এ পরিকল্পনা ছিল অত্যন্ত বাজে।
পলা ছিলেন হিটলারের একমাত্র বোন। ১৯২০ সাল নাগাদ তিনি ভিয়েনায় তার সচিব হিসেবে কাজ করতেন। ১৯৪৫ সালে হিটলারের আত্মহত্যা পূর্ব পর্যন্ত তিনি ভাইয়ের কাছ থেকে নিয়মিত ভাতা পেতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন এজেন্টরা তাকে জিজ্ঞাসাবাদ করে। তবে পরে তাকে মুক্তি দেয়া হয়। ১৯৬০ সালে মৃত্যু নাগাদ তিনি নির্জনে বসবাস করেছেন।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×