কিছু অনুকাব্য।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১|
ভাবনাগুলো
যত্ন করেই রাখি
তোরই জন্যে খোয়াই
মাথাটাতো
উঁচু করেই রাখি
তোরই জন্যে নোয়াই।
২|
অদ্ভুত এক স্বদেশ
আমার
ধর্ষণ খুন আর গুমের
খামার।
৩|
পাগল পাগল বলে সবাই
পাগল ভরা দেশটায়
তুমিও পাগল হতে পারো
তোমারই নিজ চেস্টায়।
৪|
হয়তো তুমি ভুলে গেছো
তোমার আমার সন্ধি
আমার কারায় থাকবে কবে
যাবজ্জীবন বন্দি?
৫|
অন্তর্জালে বেড়েই চলে
বন্ধু তালিকা
হেথায় খুঁজি হোথায় খুঁজি
তোমায় বালিকা।
৬|
বালিকা তোমার ভালোবাসা ঢেকে
রেখো
যেনো পিপড়ের দল করেনা চুরি
দেখো।
৭|
তবুও একটা কিছু হোক
হয় রদ্দুর নয় বৃষ্টি আসুক
কাটুক মেঘমালার শোক।
৮|
এই নিস্পাপ পৃথিবীতে
করো নিষ্ঠুরতা বন্ধ
চাই গোলাপের সুঘ্রান
নয় বারুদের গন্ধ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.
হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে...
...বাকিটুকু পড়ুন