আরও কিছু অনুকাব্য।পর্ব ০২
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১|
হাতের মুঠি মুষ্ঠিবদ্ধ
পা দুটোকে বাড়াও
পর্দাটাকে সরিয়ে ফেলে
শক্ত হয়ে দাঁড়াও
হাতে তুলে নাও বটি
অথবা পায়ের চটি
লম্পটটাকে তাড়াও।
২|
তোমার অপলক চেয়ে থাকা
আমি বুঝে নেই ভালবাসা
তোমার চাতক চোখের দৃষ্টি
আমি খুঁজে নেই কিছু আশা।
৩|
বর্ণের পরে বর্ণ খেলায়
আঁকিয়ে ছন্দের ছবি
বর্ণমালার বর্ণমেলায়
সালাম সকল কবি।
৪|
ভাটার টানে জোয়ার হারায়
তোমার টানে আমি
তোমার খরা চোখের তারায়
বর্ষা হয়ে নামি।
৫|
তোমার রাতের সাগর পার করে দেই হেঁটে
আমার চোখের নিচে কালি,
তোমার বালির পরে হাঁটতে গিয়ে দেখি-
তুমি ই চোরাবালি।
৬|
এদিকে
আমরা কিছু যুবকেরা
পত্রিকা অফিসে
কবিতা দি।
ওদিকে
কিছু নপুংসকেরা
লুটছে শুনি
সবিতা দি।
৭|
চোখ বুজে দ্যাখ
আয়না
মাবোন করিস দর্শন।
মুখ গুজে নে
হায়না
কেমনে করিস
ধর্ষণ!
৮|
আগুন লাগলে বাজারে
খবরটা দিস রাজারে।
৯|
ভালবাসার এ্যালকোহলে
মাতলামি নেই মোটেও
কি ছাইপাস গাঁজা আফিম!
নেশা থাকে ঠোটেও।
১০|
চোখ চলে যায় আকাশে
জোছনা মাখা চাঁদ
ভ্রম ভাঙ্গে,চাঁদ এ তো নয়!
তোমার রুপের ফাঁদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুন