প্রতিদিন আমি নিজেকে
আবিস্কার করি।
সকালের প্রথম সূর্যের মুখোমুখি দাঁড়ালে
প্রতিদিন নতুন এক আমিকে দেখতে পাই।
রাতের শীতল পরশ যে আমাকে
কোনঠাসা করেছিলো ঘরের কোনে;
সকালের প্রথম সূর্য সেই আমাকেই নতুন করে বিদ্রোহের স্বপ্ন দেখায়।
এ যেন আমার ভিতর আরো অনেক আমির উথ্থান পতন,জয় পরাজয়।
যুদ্ধ বিদ্রোহ দাঙ্গা হাঙ্গামা প্রাপ্তি অপ্রাপ্তির সহাবস্থান আমাকে ক্রমশই ভারী করে তোলে,
আমি নুয়ে পড়ি।
অস্তিত্বে নিজের অক্ষমতায় ডুকরে কাঁদি;
বিষাদের বিদ্রোহে জয়ের মুকুট মাথায় মনে হয় আমি-ই রবীন্দ্রনাথ।
এতো আমির ভিতর আমি শুধু আমার আমিকে খুঁজতে থাকি নিরন্তর।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



