somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নওগাঁ কৃষি বিশ্ববিদ্যালয় দাবী নয়-প্রাপ্য।

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাসে সভ্যতা, শিক্ষা, সংষ্কৃতি ও শিল্প ভাষ্কর্যের গৌরবের জাজ্বল্যমান সাক্ষ্যি হয়ে আছে নওগাঁ জেলা। সবুজ শ্যামলিমায় ঘেরা এই অঞ্চলটিতে জগদ্দল ও সোমপুর বিহার প্রতিষ্ঠিত হয়েছিল এক সময় বৌদ্ধধর্ম প্রচার প্রসারের লক্ষ্যে। কিন্তু দূরদর্শী ও জ্ঞান তাপস বৌদ্ধভিক্ষুদের কল্যাণে ও শাসকদের প্রত্যক্ষ সহযোগিতার যৌথ প্রয়াসে শিক্ষা বিস্তার ও জাতি উন্নয়নের মহৎলক্ষ্যে এক একটি মহাবিহার ধীরে ধীরে ধর্মের গণ্ডি পেরেয়ি রূপ নেয় বিশ্ববিদ্যালয়ে, জ্ঞান সাধনার আখড়াতে। এই সব বিহার ভরে ওঠে জ্ঞান-বিজ্ঞান, ধর্ম, চিকিৎসা, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি গ্রন্থ, পুঁথিতে ঠাসা সব গ্রন্থাগারে। কালের আবর্তনে আজ সেগুলি বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসাবে পৃথিবীর বুকে আজো মাথা উঁচু করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।

সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় বর্তমানে নওগাঁ জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন আমাদের দাবী নয়-প্রাপ্য।

একক জেলা হিসেবে ধান উৎপাদন ও চাল সরবারাহে নওগাঁ জেলা শীর্ষে। এছাড়া গম, ভুট্টা,আলু ,ইক্ষু, সরিষা সহ অন্যান্য রবি শস্য ও শাক সবজি উৎপাদনেও ভূমিকা অসামান্য । নওগাঁর ভূ-প্রকৃতি ও আবহওয়া চাষাবাদের জন্য উপযুক্ত বিধায় এখানে যে কোন ফসল ফলানো সম্ভব।ধান প্রক্রিয়াজাত করণের সবচেয়ে বড় শিল্প এলাকা হিসেবে নওগাঁর নাম উঠে এসেছে। এই শিল্পে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থা্‌নের সুযোগ হয়েছে। ধান প্রক্রিয়াজাত করণের সাথে সাথে বাইপ্রডাক্ট নিয়েও বড় শিল্পের সম্ভাবনাও রয়েছে।

নওগাঁ জেলায় ছোট যমুনা, আত্রাই, পুনর্ভবা নদী সহ ২২ টি বিশাল জলমহাল,৪৩৮৬০টি আবাদি পুকুর সহ অসংখ্য জলাধার আছে যা থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যত্র মৎস্য সরবরাহ করা হয়। গবেষণা,সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন সম্ভব হলে এখানে মৎস্য চাষের বিপুল সম্ভবনা রয়েছে।

সহায়ক পরিবেশ আর খাদ্যের সহজলভ্যতার জন্য নওগাঁতে গবাদি প্রাণী, হাঁস –মুরগী,সৌখিন পাখি পালন,মৌ–চাষ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।বর্তমানে যা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভবনার দ্বার উম্মচন করেছে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আজ আমাদের উত্তরাঞ্চলের কৃষিখাত হুমকির সম্মুখীন এবং তা মোকাবেলার জন্য এই এলাকার মাটির গঠন, পানির স্তর, জলবায়ু নিবিড় ভাবে পর্যবেক্ষণের সমন্বয়ে কৃষিখাতের প্রযুক্তিগত উন্নয়ন অপরিহার্য। যার সুবিধা শুধু উত্তরবঙ্গ নয় দেশের সামগ্রিক কৃষিখাতের উপর বর্তাবে।স্বাভাবিকভাবেই এই এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে গবেষণার যেমন সুযোগ ঘটবে তেমনি শিক্ষা বিস্তারের পাশাপাশি কৃষি উৎপাদনেও যুগান্তকারি অধ্যায়ের সূচনা হবে।

উল্লেখিত কৃষিখাতের অপার সম্ভবনার সদব্যবহার করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নওগাঁ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন আমাদের দাবী নয়-প্রাপ্য।
কৃষি ক্ষেত্রে অবদান ও বিভাগওয়ারী উন্নয়নের বিকেন্দ্রীকরণের কথা বিবেচনা করলে দেখা যায় বর্তমান রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে নওগাঁ জেলার অবদান সবচেয়ে বেশী কিন্তু শিক্ষা,কর্মসংস্থা্‌ন, উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে। আমরা এই বৈষম্যের অবসান ও উন্নয়নের বিকেন্দ্রীকরণ চাই।
ভৌগলিক অবস্থান ও যোগাযোগ বাবস্থা বিবেচনা করলে দেখা যায় বরেন্দ্র ভুমির কেন্দ্র হল নওগাঁ জেলা যার সাথে অন্যান্য জেলার গড় দূরত্ব যেমন কম তেমনি রয়েছে স্থল, রেল এবং নদী পথের যাতায়াত সুবিধা।
জনসংখ্যা ও শিক্ষা বাবস্থার কথা বিবেচনা করলে দেখা যায় নওগাঁ জেলার মোট জনসংখ্যা প্রায় ত্রিশ লাখ এবং শিক্ষার হার ৬২.৫২%. ৬ টি সরকারী মহাবিদ্যালয়, ৭৪ টি বে-সরকারী মহাবিদ্যালয়, ৪০ টি আলিম মাদ্রাসা, বি,এম কলেজ ৪৪টি, সরকারী টেকনিকাল কলেজ ১ টি ও বে- সরকারী কৃষি কলেজ ২ টি এর পরিপ্রেক্ষিতে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কলেজ মাত্র ১ টি।
উপরোক্ত প্রেক্ষাপট বিবেচনা করলে নির্দ্বিধায় বলা যায় নওগাঁ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন আমাদের দাবী নয়-প্রাপ্য।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×