২০ দলীয় জোট নেতাদের মতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া অবৈধ। তাই তাদের ভাষায় ১৪ দলীয় জোটের অধিকাংশ এম,পি যেমন অবৈধ তেমনি বর্তমান সরকারও অবৈধ এবং এই সরকারের সকল কর্মকাণ্ড ও অবৈধ।
কথিত অবৈধময় পরিবেশে দেশ ও জাতি যখন অবরুদ্ধ ঠিক তখনি আসন্ন বি,এন,পির কেন্দ্রীয় সম্মেলন নিয়ে বোমা ফাটালেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বললেন “ম্যাডাম জিয়ার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তা হবে রসিকতা। উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপার্সন নির্বাচিত হবেন এটাই স্বাভাবিক” ।
জনাব নজরুল ইসলাম খান , আপনারা কি বলবেন স্বাভাবিক –অস্বাভাবিক, বৈধ- অবৈধর প্রকৃত সংজ্ঞা কি ? আর স্থান কাল পাত্র ভেদে কখন তা পরিবর্তিত হবে????
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



