somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের নির্বাচন এবং বাংলাদেশের শিক্ষা

১৭ ই মে, ২০১৪ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতের নির্বাচন নিয়ে এইবার বাংলাদেশের লোকজনের ব্যাপক আগ্রহ দেখলাম। কিছু টেলিভিশন চ্যানেলতো এই নিয়া মাসব্যাপী অনুষ্ঠান প্রচার করে। কোন কোন চ্যানেল এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে প্রচার করে যে ইহা বাংলাদেশের নির্বাচনকেও হার মানাইছে।তবে অধিকাংশ টিভি চ্যানেলই বিজেপি বিরোধী ও কংগ্রেসপ্রেমি প্রচারণা ছিল লক্ষ্য করার মতো। অতি উৎসাহী একটা দুইটা টিভি চ্যানেরের ভাবসাব দেইখা মনে হয় উনারা বিজেপির জয়টাকে মাইনা নিতে পারেন নাই এবং পাররে নরেন্দ্র মোদীকে পারজিত এক হাত দেইখা নেন। অনেকের মুখের ভাবসাব দেইখা মনে হয় এইবার বুঝি ভারতের গণতন্ত্র গেল। তাগো মতে কংগ্রেস জিতলেই ভারতে গণতন্ত্রের বিজয়। কংগ্রেস আর গণতন্ত্র তাগো কাছে সমর্থক। আসলে এই ধরনের মানুষগুলো বুঝতেই চাইতাছে না গণতন্ত্র কি জিনিস।
সত্যিকার অর্থে এইবার ভারতের মানুষ বুঝাইয়া দিছে গণতন্ত্র কারে কয়। এইবারের ভোটে ভারতে মূলত গণতন্ত্রের জয় হইছে। আমাগো মতো তৃতীয় বিশ্বের দেশের জন্য পরিবারতন্ত্র যে গণতন্ত্রের এক নম্বরের শত্রু হইতেছে তা টেরা পাইয়া ভারতের জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে এই শত্রুকে খতম করছে। এই কারণে আমি ভারতের জনগণকে লাল সালাম জানাই।
ভাইসাব, বিজেপির নেতাগো চেহারাগুলো একটু দেখেন। দেখবেন চুল পাইকা ঝুনা হইছে। তাগো চুল যতটা না বয়সে পাকছে তারচেয়ে বেশি পাকছে রাজনীতি কইরা। বিজেপির নেতাগো দেখলে মনে হয় রাহুল গান্ধির মতো একটা বাচ্চা ছেলের রাজনীতির বয়সই হয় নাই। কংগ্রেসের নেতৃ সোনিয়া, সহসভাপতি রাহুল আর প্রচারণা নায়িকা প্রিয়াংকা। সবই একটি পরিবারের সদস্য। কংগ্রেসের যেই সকল বুইড়া বুইড়া নেতারা রাজনীতি কইরা চুল পাকাইছে সেইসব নেতারা প্রথম সারিতে নাই। আন্ডাবাচ্চা কয়েটা পোলাপাইন একটি দলের প্রধান। ভারতের লোকজন তাই এইসব পোলাপাইনের নেতৃত্বের পরিবর্তে পরিক্ষিত নেতা বাইছা লইছে।
দীর্ঘদিন কংগ্রেস নামক এই দলের ভেতরে গণতন্ত্রের বালাই ছিলনা। পরিবারের হুকুমে দল চলবে, দেশ চলবে। গণতান্ত্রিক ভারত কেন পরিবারতন্ত্র বা রাজতন্ত্রের দিকে ঝুঁকবে? এইডা জনগন মানবে ক্যান? জনগণ তাই পরিবর্তনের দিকে ছুটছে।
তুলনা কইরা দেখেন আমাগো বাংলাদেশের সাথে। আওয়ামী লিগ আর বিএনপি দুইটা দলের মধ্যে কোন গণতন্ত্র নাই। পরিবারতন্ত্র । রাজার হুকুম চলে। নেতার হুকুম নয়। রাজার পোলা রাজা হইবো তা যদি আন্ডা বাচ্চাও হয়। চুল পাকা দীর্ঘদিনের রাজনীতি করা লোকজন পোলাপাইনের কনুইর গুতা খাইয়া চিপায় থাকবো কিন্তু দলের নেতা হইতে পারব না। দেশের প্রধান হইতে পারব না। কেবল পুতুল হইব। এই পুতুলের সরকার দেশের জন্য ভালো করতে পারে না। কখনো পারেও নাই।
দেশের সবচাইতে বুদ্ধিমান মেধাবী পোলাডা যদি রাজনীতি করতে চায় আওয়ামীলীগ ও বিএনপিতে এদের ঠাঁই নাই। এই দুইডা দলে সন্ত্রাসী আর পেশী শক্তির জয়জয়কার। এই কারণে স্কুল কলেজের মেধাবী ছাত্ররা এই দুইডা দলের ধারে কাছেও গেঁসতাছে না। মুক্তিযুদ্ধের এক নম্বর শত্রু জামাত নামের একটা নষ্ট দলও দেশের মেধাবী পোলাপাইনের কাছে এখন অনেক বেশি পছন্দের।
জামাত নামের এই নষ্ট দলের মধ্যে যতটা গণতন্ত্র আছে তার যদি এক কানাকড়িও এই দুইটা দলের মধ্যে থাকত তবে দেশের এই ভয়াবহ বিপর্যয় হইত না।ভালো পোলাপাইনের যাওয়ার একটা জায়গা হইত।
তাই ভারতের এই নির্বাচন হইতে বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে এইরকম নির্বাচনী ফলাফল বাংলাদেশেও হইতে পারে। আজ হইতে বিশ বছর পরে হয়তো আওয়ামীলীগ ও বিএনপির একজোট হইয়া জামাতের বিরুদ্ধে নামতে হইতে পারে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×