somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শফিক বাঙালী
আমার সম্পর্কে লিখার তেমন কিছু নেই । খুব নগন্য একজন মানুষ আমি । কাল্পনিক ঈশ্বর ও তার প্রদত্ত ধর্মে কখনোই বিশ্বাস করি না । অর্থাত্‍ খাঁটি নাস্তিক ।

রাজীব তুমি শুনতে পেয়েছো , এই রায় মানতে পারি নি

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই শিরোনামে গতকাল আমারব্লগ ডট কমেও প্রকাশ করেছিলাম । আজ সামুতে প্রকাশ করছি ।

নাটক থামান । অনেক করেছেন নাটক । এবার ঐ রম্য নাট্যমঞ্চ গুঁড়িয়ে দেবার পালা । কি পেয়েছেন ? স্বাধীনতা দেওয়ার নামে হাতে-পায়ে পরাধীনতার শিকল পড়িয়ে মুখে ধর্মের তালা লাগিয়ে দিবেন আর অমনি সত্যকে ছুড়ে ফেলে ঈশ্বর নাম জপতে থাকব ? কখনই না । এই ভাবনা কল্পনাতেই করেন বাস্তব রূপ দেখার ইচ্ছা ভুলেও পোষন করবেন ।

এই পর্যন্ত অনেককেই হারিয়েছি । চোখে আর একফোটাও জল নেই । এখন শত জনকেও হারালে এক ফোটা জল ভুল করে চোখ থেকে পড়বে না । তাই বলে যে সবাইকে খড়গের নিচে পেতে দিব তাও নয় ।

আজ রাজীব হায়দার শোভন ওরফে ব্লগার থাবা বাবা হত্যাকান্ডের শাস্তি স্বরূপ দুজন খুনিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত । এতেই নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পেয়ে গেছে । নির্লজ্জ বেহায়ার মত থোবড়া নিয়ে ক্যামেরার সামনে দাড়িয়ে আইন মন্ত্রী মশায় বললেন খুব দ্রুত ব্লগার রাজীব হত্যার বিচার সম্পন্ন হয়েছে । আজিব কথা ! দীর্ঘ তিনটা বছর পেরিয়ে গেছে তবুও বলছে দ্রুত সময় । কতটা বেহায়া হলে এমন কথা বেড় হয় ভাবুন তো ।

রাজীব হত্যার সাথে জড়িত দুজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত । কিন্তু যে দুজনকে ফাঁসির রায় দেয়া হয়েছে তারা কি আইনের আওতায় আছে নাকি পালিয়ে ? যদি পালিয়ে থাকে তবে কতটা বছর পর তাদের ফাঁসিয়ে দিয়ে রায় কার্যকর করা হবে ?

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দীনকে রাজীব হত্যা মামলায় ৫বছরের কারাদন্ড দিয়েছে আদালত । আনসারুল্লা বাংলা টিমে প্রধান । একটু খেয়াল করুন । রাজীব হত্যার পর থেকে আজ পর্যন্ত যত ব্লগার খুন হয়েছে তার দায় স্বীকার করেছে এই আনসারুল্লাহ বাংলা টিম । এছাড়াও রাজীব হত্যার সাথে আনসারুল্লাহ প্রধান জড়িত । তবুও তাকে ৫বছরের কারাদন্ড কেন ? তাকে কি সুযোগ করে দেয়া হচ্ছে পুনরায় দেশে ব্লগার হত্যাকান্ড ঘটাবার জন্য ?

বন্ধুগণ , খুশি হবেন না । এই রায় এখন পর্যন্ত খুশি হবার মত রায় নয় । তাছাড়াও এখন পর্যন্ত বাকী খুন হওয়া ব্লগারদের খুনিরা ঘুরে বেড়াচ্ছে । টার্গেট করছে আপনাকে অথবা আমাকে কিংবা গোটা দেশটাকে । রাজীব হত্যাকারীদের মধ্যে বাকী যাদের বিভিন্ন মেয়াদে সাঁজা দেয়া হয়েছে তারা যে পরবর্তীতে আপনাকে কিংবা আমাকে বা দেশটাকে কোপাবে না তা ভাবতে পারছেন কি করে ? আর এই সরকার রাজীব হত্যার মামলার রায় দিয়েছে বলে তাদের প্রশংসায় পঞ্চমুখ হবার কিছু নেই । এই সরকারই বলেছে , সীমা লঙ্ঘন না করতে । অর্থাত্‍ নিজেই নিজের শক্ত ভীত গড়তে প্রস্তুত হন ।

জানি না আজ রাজীব খুশি হয়েছে কিনা । কিন্তু আমি খুশি হতে পারি নি । আজও অভিজিত্‍ রায় , ওয়াশিকুর বাবু , অনন্ত বিজয় , নিলয় নীল , দীপনের হত্যাকারীরা পরিবেশের হাওয়া বাতাসে ঘুরে বেড়াচ্ছে । যতদিন না এই হাওয়া বাতাস ওদের ছুঁড়ে না ফেলবে ততদিন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব না ।

পরিশেষে এটাই বলব , রাজীব হত্যা মামলায় আদালতের দেয়া রায় ঘৃনা ভরে প্রত্যাখ্যান করলাম । যতদিন না সকল খুনিদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে , ধর্মান্ধতা ধ্বংস না হচ্ছে ততদিন এই রায়কে মেনে নিব না ।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×