somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শফিক বাঙালী
আমার সম্পর্কে লিখার তেমন কিছু নেই । খুব নগন্য একজন মানুষ আমি । কাল্পনিক ঈশ্বর ও তার প্রদত্ত ধর্মে কখনোই বিশ্বাস করি না । অর্থাত্‍ খাঁটি নাস্তিক ।

বই মেলা আজ ধর্মের হাওয়ায় দূষিত ।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই মেলা এসে গেছে । লেখক , পাঠক ,
প্রকাশক সবাই এখন ব্যস্ত সময়
কাটাচ্ছে । ব্যস্ততায় আজ সারাদিন
কাটছে সকলের । ব্যস্তার পাশাপাশি
তাদের ভিতর আনন্দ বারবার ঝড় তুলে
যাচ্ছে । আর যারা নতুন লেখক তাদের
আনন্দ উপচে পড়ার উপায় ।
এত ব্যস্ততা আর আনন্দের মাঝে আমার
ভিতর এক ফোটা আনন্দ নেই , নেই কয়েক
সেকেন্ডের ব্যস্ততা । বলতে পারেন ,
নিশ্চই অলস সময় শুয়ে , বসে , খেয়ে
কাটাচ্ছি তাই ব্যস্ততা নেই । না , তা
কিন্তু নয় । আমার ব্যস্ততা নেই কারণ ,
এই বই মেলায় এখন আর প্রাণ নেই , নেই
সতেজ হাওয়া । ধর্মের দূষিত বায়ু নষ্ট
করে দিচ্ছে প্রতি নিয়ত আমাদের
প্রাণের বই মেলা উত্সবকে ।
হ্যাঁ , অনেক ধর্ম বিরোধী মুক্তচিন্তার
বিজ্ঞানভিত্তিক বই বের হবে । কিন্তু
তা টিকবে কতক্ষন ? ২ঘন্টা , ৩ঘন্টা
বড়জোর ২ কিংবা ৩দিন । এরপরেই ঐ
বইয়ের স্টলে যে স্টলে ধর্ম বিরোধী
বইটি সাজানো আছে সে স্টলে
ধর্মবাদীরা হামলে পড়বে । হামলে
পড়বে ধর্ম বিরোধী বইটি যে প্রকাশক
প্রকাশ করেছে আর যে লেখক লিখেছে ।
মৃত্যুর হুমকি দিবে । প্রকাশ ব্যানার
হাতে নারায়ে তাকবির বলে ধর্ম
বিরোধী বই লেখকের ফাঁসি দাবি করবে
। এতেও যদি কাজ না হয় তসলিমা
নাসরিনের মত ফতোয়া দিবে স্বেচ্ছায়
নির্বাসিত জীবনে প্রবেশ করতে । আর
এতেও যদি কাজ না হয় 'নারায়ে
তাকবির আল্লাহু আকবার' । পরদিন
সকালে খবর বেরুবে , অমুক লেখক
র্দূবৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত ।
কিন্তু এখানে কারা র্দূবৃত্ত ? প্রকাশ্য
যার ধর্মদের কাঁছা দিয়ে ঐ লেখকের
বিরুদ্ধে নেমেছে তাদের কি কারণে
র্দূবৃত্ত বলা হয় ?
আমরা বই মেলা আয়োজন করি ফেব্রুয়ারী
মাসকে স্বরণ করে । আরও সম্মান দিয়ে
যদি বলি তবে বলতে হবে ভাষা
শহীদদের স্বরণ করেই আমরা বই মেলা
আয়োজন করি । কিন্তু সে বই মেলায় যখন
একজন ধর্ম বিরোধী মুক্তচিন্তার
বইয়ের বিরুদ্ধে একটি ধর্মবাদী চক্র
প্রকাশ্য মাঠে নামে তখন কি করে
ভাবা যায় এই বই মেলা ভাষা
শহীদদের স্বরণে । কিংবা যখন একটি
ধর্ম বিরোধী বই ধর্মবাদীদের খুশি
করতে নিষিদ্ধ করে রাষ্ট্র তখন কি
করে বলব একুশের বই মেলা ? তখন তো
এমনিই মুখ দিয়ে বের হবে , এটা
ধর্মের বই মেলা ।
বাঙলাদেশ একাত্তরে যুদ্ধে করে মূলত
একটি অসাম্প্রদায়িক সেক্যুলার রাষ্ট্র
লাভের জন্য । ধর্মবাদী
পাকিস্তানীদের ধর্মের বিরুদ্ধে যুদ্ধ
করে একটি সেক্যুলার রাষ্ট্রের জন্ম
হয়েছিল একাত্তরে । কিন্তু সেখানে
যখন ধর্মবাদীরা একটি সেক্যুলার
বইয়ের বিরুদ্ধে , সেক্যুলার লেখকের
বিরুদ্ধে ফতোয়া জারি করে তখন
নিঃসন্দেহে বলতে পারি এরা
ধর্মবাদী পাকিস্তানের বীজ বপনে
একধাপ এগুলো ।
বই মেলাতেই নিষিদ্ধ হয়েছিল
তসলিমা নাসরিনের লজ্জা বইটি ,
হুমায়ুন আজাদের নারী বই । এই বইগুলো
ধর্মবাদীদের উলঙ্গ করে নাকানী
চুবানী খাইয়েছিল । আর এর কারণেই
তসলিমাকে হতে হয় নির্বাসিত আর
হুমায়ুন আজাদকে খেতে হয় চাপাতির
কোপ । চাপাতির কোপ এবছরও খেয়েছে
দুজন লেখক । অভিজিত্ রায় আর অনন্ত
বিজয় । ধর্ম বিরোধী সেক্যুলার বই
লেখার অপরাধে ধর্মবাদীরা কাঁছা
মেরে এদের পিছু নিয়েছিল । এছাড়াও
আরেক ধর্ম বিরোধী লেখক সানিউর
রহমানকেও খেতে হয় ধর্মবাদীদের
চাপাতির কোপ । ধর্মের অন্যায়ে
বিরুদ্ধে সোচ্চার হওয়ায় চাপাতির
আঘাত করে ধর্মবাদীরা । অল্পের জন্যে
বেঁচে যান লেখক সানিউর রহমান ।
গত বছরের বই মেলায় কুপিয়ে খুন করা
হয় অভিজিত্ রায়কে । রক্তস্নাত হয় বই
মেলা । এরপর খুন করা হয় অন্তত
বিজয়কে । সেক্যুলারিজম দিয়ে
ইসলামিস্ট টেরোরিজমকে নিপাতের
লক্ষ্যে যে সব লেখকই কলম ধরেছে সে
সব লেখককের লেখনি থামাতে উদ্ধত
হয়ে ইসলামিস্ট টেরোরিস্টরা ।
আজকালকার বই মেলায় সেক্যুলারিজমের
হাওয়া নেই । ধর্মের হাওয়ায় দূষিত ।
তাই বই মেলায় যাই না । বই মেলায়
গেলেই ধম আটকে যায় । দূষিত হাওয়ায়
যেমন আমার ধম আটকে যায় তেমন
ধর্মবাদীদের নারায়ের তাকবিরে
শব্দে আমাদের প্রাণের বই মেলে কেঁদে
উঠে । তাই অনেকটাই দূরে থাকি বই
মেলা থেকে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×