somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচনে জেতার সমিকরণ কি এখন সহজ?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপিপন্থী এবং প্রগতিশীল বুদ্ধিজীবিরা বিশ্লেষণ দিচ্ছে, ডাকসু-জাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই। কারণ সত্তর-আশির দশকে বামপন্থীরা নিয়মিত ডাকসু নির্বাচনে জিতলেও জাতীয় নির্বাচনে তারা সবসময়ই ডাব্বা মারত।
কথা সত্য। কিন্তু তারচেয়েও সত্য হচ্ছে, রাজনীতি ঐকিক নিয়ম না। অন্য সব ফ্যাক্টর অগ্রাহ্য করে এত সরলভাবে করা বিশ্লেষণ যদি সঠিক হতো, তাহলে এবারও ডাকসুতে শিবির পরাজিত হতো

বাস্তবতা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোর সত্তর-আশির দশকের ডেমোগ্রাফি আর বর্তমানের ডেমোগ্রাফির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। সত্তর-আশির দশকেও গ্রামে বিপুল সংখ্যক ছেলে মাদ্রাসায় পড়ত। তখনকার দিকেও গ্রামের মেয়েরা পর্দা করত। কিন্তু সে সময় বিশ্ববিদ্যালয়ে কয়টা ছেলে মাদ্রাসা থেকে আসত? কয়টা মেয়ে বোরকা পরত? উত্তরটা হচ্ছে, খুবই কম।

সে সময় আর্থ-সামাজিক কারণেই গ্রামেগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারত না। ফলে সে সময়ের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পরা আধুনিক ছাত্রীদের ছবি দিয়ে আমাদের প্রগতিশীলদের আজও রোমান্টিসিজমে ভুগতে হয় - Girls in Dhaka University before Jamaati Revolution, Circa 1970s. বর্তমানে যে বিশ্ববিদ্যালয়েও বিপুল সংখ্যক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলেকে আর হিজাবি মেয়েকে দেখা যায়, সেটা নিয়ে তাদেরকে হা-হুতাশ করতে হয়।

যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে, সে সময় শুধু ঢাবি না, সারা দুনিয়াতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল সমাজের খুবই ক্ষুদ্র, এলিট একটা অংশের রিপ্রেজেন্টিটিভ। ইভেন আফগানিস্তানেও সে সময় বিশ্ববিদ্যালয়ে কমিউনিস্টদের ব্যাপক জনপ্রিয়তা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে, রাজধানী থেকে একটু বাইরে গ্রামের দিকে গেলেই ছিল সম্পূর্ণ বিপরীত চিত্র। সেখানকার জনগণ সব সময়ই রক্ষণশীল ছিল। এবং সেজন্যই বিশ্ববিদ্যালয়ে বামপন্থীরা জয়ী হলেও সেটা পুরো দেশে প্রতিফলিত হওয়া সম্ভব ছিল না।

কিন্তু বর্তমানে সেই বাস্তবতা আর নাই। গত অন্তত দুই দশক ধরেই বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র অতীতের চেয়ে অনেক ভিন্ন। সেখানে এখন সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা শিক্ষার্থীরা সমানে অংশগ্রহণ করছে। ফলে আগেকার মতো বিশ্ববিদ্যালয় আর পৃথক কোনো এলিটদের জগত নাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গড় মানসিকতা এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের মানুষের গড় মানসিকতার অনেক বেশি কাছাকাছি।

ডাকসু-জাকসু নির্বাচনে শিবির জয়ী হয়েছে, কাজেই জাতীয় নির্বাচনেও জামায়াত জয়ী হবে - এই সরল সমীকরণ আমি করছি না। ব্যাপারগুলো কখনোই এত সহজ না।

কিন্তু যারা সহজ সমীকরণ দেখাচ্ছে যে, বামপন্থীরা ডাকসুতে জিতলেও জাতীয় নির্বাচনে ডাব্বা মারত, কাজেই জামায়াতেরও একই পরিণতি হবে - এই তুলনা যে ভুল, সেটাই হচ্ছে এই লেখার উদ্দেশ্য। এই সব অতি-আত্মবিশ্বাসী বিশ্লেষকরা ডাকসুতেও ভুলভাল প্রেডিকশন দিয়েছে, ভবিষ্যতেও দিতেই থাকবে। কারণ এদের বাস্তবতা বোঝার সদিচ্ছাটাই নাই।

Mozammel Hossain Toha

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×