somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুকাব্য

২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেব্রুয়ারি আসে
সেই সাথে ফাগুন,
ব্যর্থ প্রেমিকের মনে
ধিকি ধিকি আগুন!

তুমি মত্ত ছিলে
হাসি-খেলায়,
সেটাই দেখেছিলাম
বইমেলায়!

তোমার চুলে
মেঘ খেলা করে,
তাই বুঝি বৃষ্টিরা
আমার চোখে ঝরে!

প্রেমিকের মন
বারবার পদদলিত,
এই প্রথাটাই
দীর্ঘস্থায়ীÑপ্রচলিত!

আর কত খুঁজবো
তোমার মনের অন্ধিসন্ধি,
আমিও তোমার মতো
একজনে নই বন্দি!

আমি যখন
এসএসসিতে,
তার ক্যাম্পাস
টিএসসিতে!

খুঁজে পাচ্ছি না
বিকল্প রাস্তা,
তাই চলমান ভালোবাসায়
রাখতে হচ্ছে আস্থা!

তোকে ছুঁয়ে যাবে
রংধনু-নীলিমা,
তাই বলে আমাকে
পাত্তাটাই দিলি না!

প্রেমিকের বসত
শত প্রেমিকার ভীড়ে,
বলা কঠিন কে একজন
উঠে আসবে নীড়ে!

ভালোবাসলেই হয় না
থাকতে হয় পাত্তিও,
ইইলে মিলবে না
যতœ-আত্তিও!


শেয়ার বাজার
ওঠে-নামে,
প্রেমের বাজারও
কোথাও তো থামে!

ভালোবাসা দিবসে
এই হোক অঙ্গীকার,
জুটিরা পাল্টাবে
বহুরূপী ভঙ্গি তার!

জোছনা ছিলো
সেই সাথে চাঁদও,
আরো আছে
প্রেমের ফাঁদও!

প্রেম চাইলে প্রেম পাবে
মন চাইলে মন,
আস্তটাই চেয়ো না
অপেক্ষায় অনেকজন!

মন চাইলে ভালোবাসবে
নইলে না,
‘কন্ডিশন এ্যাপ্লাই’
আগে তো কইলে না!

স্বপ্নচোখে তাকিয়ে
প্রেমিক পুরুষ,
তার মনে কার আগানোগোনা
দেখার নেই হুঁশ!

মাতাল বাতাসে
হুটোপুটি খায় মন,
মহোদয়া প্রেমিকা
পাশে থাকে যতক্ষণ!

এই বিশ্বাস
রেখো না মনে,
আমার মন
অন্য কাউকে খোঁজে!

ভালোবাসা এসেছে
আবার যাবেও,
সবাই না হোক
কেউ কেউ পাবেও!

যে ছিলো
আমার সত্তা,
সে এখন
অন্যের বাগদত্তা!

প্রেম শুধু ভালো না
একেবারে বাজেও,
জ্বালিয়ে মারে
কাজে বা অকাজেও!


করতে গিয়ে
তোমার মনের হদিস,
হয়েছি কূলহারা নাবিক
খুঁজে পাই না দিক!

মধুর লগন
তোমাকে কাছে পাওয়ার,
সময়টা যখন
লাঞ্চ আওয়ার!

এসেছে ভালোবাসা
আবার আসবেও,
ফেসেছে প্রেমিক
বারবার ফাঁসবেও!

ফেসবুকে শুধু
তোমার ফেসটা দেখি,
বুঝতে পারি না
কেসটা কী!

তোমার ঠাঁটবাটে আর
কাঁপন ধরে না বুকে,
আমারও স্ট্যাটাস আছে
বাস্তবে না হোক, ফেসবুকে!

প্রেমিকার মন
কোন ধাতুতে গড়া,
একটু ধাক্কাতেই কেন
প্রেমিকের বাঁচা-মরা!

চোখের বারী
থেমে গেছে হৃদয়ের ধারাপাতে,
একজন নয় লক্ষজনের
সরব আনাগোনাতে!

মন হলো উতলা
ফাগুন সমীরণে,
কীইবা আর দরকার
জরিনা বা করিমনে!

ভিজতে থাকো
অনাবিল জোছনায়,
আমার হৃদয় মিশেছে
অন্য এক মোহনায়!

হৃদয়ের প্লটে
বাঁধতে দিয়েছো বাসা,
সেখানে দেখি আরো ভাড়াটিয়া
এ তোমার কেমন তামাশা!

এত্তো এত্তো ভালোবাসা
এত্তো এত্তো প্রেম,
তবু কেন হানাহানি
শেম শেম!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×