somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি অগ্রিম ভাতা না নেয়ার অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফতের প্রথম দিকে হযরত আবু উবাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বায়তুল মাল দেখাশুনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। একবার পবিত্র ঈদের আগে আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাকে উনার আহলিয়া বলেলেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট ছেলেটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে।’ প্রত্যুত্তরে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বলেলেন, ‘আমার আপাতত নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। কারণ বর্তমানে আমার আলাদাভাবে ব্যবসা করার কোন সুযোগ নেই। যেহেতু সম্মানিত খিলাফত উনার দায়িত্ব পালন করতে হচ্ছে।’ তখন উনার আহলিয়া আগামী মাসের ভাতা থেকে অগ্রিম নেয়ার জন্য হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাকে অনুরোধ করলেন। ফলে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হযরত আবু উবাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে এক মাসের অগ্রিম ভাতা দেয়ার জন্য চিঠি পাঠান।
সমগ্র মুসলিম জাহানের যিনি খলীফা, যিনি পৃথিবী শাসন করছেন, উনার এ ধরনের চিঠি পাঠ করে হযরত আবু উবাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার চোখ মুবারক-এ পানি এসে গেল। উম্মতের আমীন হযরত আবু উবাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পত্র বাহককে টাকা না দিয়ে কিছু বিষয়ে সিদ্ধান্ত চেয়ে চিঠি লিখলেন যে, ‘হে সম্মানিত আমীরুল মু’মিনীন! অগ্রিম ভাতা বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়ছালা দেয়ার জন্য অনুরোধ করছি। তা হলো-
১. আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি?
২. বেঁচে থাকলেও মুসলমান উনারা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কি?’
সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি চিঠি পাঠ করে এত বেশি কেঁদেছিলেন যে- উনার চোখ মুবারক-এর পানিতে দাড়ি মুবারক ভিজে গিয়েছিল। আর হাত মুবারক তুলে হযরত আবু উবাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জন্য মুনাজাতে বললেন, ‘আয় মহান আল্লাহ পাক! হযরত আবু উবাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপর রহম করুন, উনার হায়াত মুবারক দারাজ করে দিন।’
হযরত আবু উবাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন বায়তুল মালের আমানতের ব্যাপারে এক অটল ব্যক্তিত্ব। আর সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার মতো সুবিচারক খলীফাও জগৎ মাঝারে বিরল। দুজন দুজনকে নিজ নিজ জায়গায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছিলেন; যা মুসলিম জাতির জন্য অনন্তকাল ধরে উনাদের আমানতদারী এবং স^াভাবিক জীবন-যাপনের চেতনা গোটা উম্মতের জন্য অনুসরণীয় আদর্শ। মূলত এ ঘটনাগুলো উনাদের মাধ্যমে ঘটিয়ে মহান আল্লাহ পাক তিনি এবং আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা উম্মতকে শিক্ষা দিয়েছেন। মূলত, উনারা এ ভাতা বা কাপড়ের মুহতাজ ছিলেন না।
আর আজ নামধারী মুসলিমরা ব্যক্তিস^ার্থ রক্ষায় মহামূল্যবান ঈমান বিসর্জন দিতেও কুন্ঠাবোধ করে না। ফলে আমরা ছাহাবী যুগের বিপরীত অবস্থার সম্মুখীন হয়েছি। সব জায়গায় সম্মানের পরিবর্তে অপদস্ত হতে হচ্ছে ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। সুতরাং আমাদেরকে খালিছ তওবা ইস্তিগফার করে পরিপূর্ণ সুন্নতী তরীক্বায় জীবন-যাপনে কোশেশ করতে হবে। নইলে অপেক্ষা করবে আরো ভয়ঙ্কর পরাজয় ও গ্লানি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×