এটুকুই বলার ছিলো
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাশুড়ি কথাপ্রসংগে একদিন খুব ব্যঙ্গ করে বলেছিলেন আমাকে, "হ্যা জানি তুমি একজন ব্লগার।" ব্লগার শব্দটা উনি এমন এক টোনে বল্লেন, যেন এটা খুবই ন্যাক্কারজনক এক কাজ। হজম করা ছাড়া আর কোনও উপায় থাকেনা এমন পরিস্থিতিতে। ব্লগার শব্দটা সেই শাহবাগের আমলে এমন পচে গিয়েছে, যে এর উৎপত্তি বা মানে কাউকে বুঝানোর চেষ্টা করাটাই বৃথা। তারা ব্লগ কী জানার আগেই ব্লগার কী জেনে বসে আছে। সেইসময় আমার আত্মীয়পরিজন কারণে অকারণে খবর নিতেন আমার, খুন টুন হয়ে যেতে পারি, কারণ আমি "ব্লগার।"
এই ব্লগের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমার নিজেরো জানা ছিলোনা যে লিখতে আমি এতো ভালোবাসি। পাসওয়ার্ডটা কাজ করছিলোনা, রিসেট করে আবার ঢুকলাম কিছুদিন আগে।
মেহমানের মতো নিজের লেখাগুলি পড়লাম, কমেন্টগুলি পড়লাম। বনফুলের "পাঠকের মৃত্যু" গল্পটা মনে পড়ে গেলো।
সেই আমি ২০০৮ থেকে ২০১৮ তে এসে এখন অন্য কেউ হয়ে গিয়েছি মনে হয়। এমন এলোমেলো লেখাগুলা নিয়ে কেন এতো এক্সাইটেড থাকতাম কে জানে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮
মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................

শামুক ভাইটি দিল ছুট,পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২

ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।
একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে...
...বাকিটুকু পড়ুন
ছবি-১
চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুন