somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশপ্রেম নয়, টাকাই মুখ্য

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেশের বিদ্যমান দুই রাজনৈতিক দল আর সুশীল সমাজ আকাশ পাতাল এক করে ফেললেও আসল কথাটা কেউই বলছে না। '৯৬ এর নির্বাচনে আওয়ামীলীগের প্রধান ম্যান্ডেট ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার যা তারা ওই মেয়াদে অসমাপ্তই রেখে যায় কারণ পুনরায় ক্ষমতা আরোহণের জন্য '০১ এর নির্বাচনে তারা আবার ওই একই ম্যান্ডেট ব্যবহার করেছিল। আর এবারের ম্যান্ডেট তো সবারই জানা। এবারও আওয়ামীলীগ একই চাল চালবে। অর্থাৎ আসন্ন নির্বাচনে অসমাপ্ত বিচারকাজকে সম্পন্ন করার দাবীটাই তাদের মুখ্য ইশতেহার হিসেবে গণ্য হবে। তাই যুদ্ধাপরাধীদের বিচারের বানী নিয়ে যতই দিস্তার পর দিস্তা কাগজ খরচ করা হোক, আড়ি পাতা হোক কিংবা ব্লগে/ ফেবুতে ঝড় বইয়ে দেওয়া হোক, যুদ্ধাপরাধীদের বিচারকাজ এই সরকারের মেয়াদে কোনভাবেই শেষ হবে না।আর আবুল হাসান দেশপ্রেমিক হবে না তো আমি বা আপনি কেন হব? আমি বা আপনি তো দল চালানোর জন্য আওয়ামীলীগকে কোটি টাকা দেইনা। পদ্মা সেতু হোক বা না হোক, লীগ ঠিক থাকলেই হল।

আর বিএনপির বিরোধীদল হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, বিগত চার বছরের দেশ কাঁপিয়ে দেওয়া ঘটনাগুলোকে ইস্যু হিসেবে ব্যবহার না করে এক অশিক্ষিত রাজপুত্রের লেজ ধরে ঝোলাঝুলি করা। দেশপ্রেম বলে সত্যিই কিছু যদি বিএনপির মধ্যে থাকত তাহলে ক্ষমতায় আরোহণের জন্য পিলখানায় জাতির এতগুলো সূর্যসন্তানদের হত্যাকাণ্ড সংঘটনকারী খুনি দেশের সাহায্য প্রার্থনা করতে দিনের পর দিন সেখানে গিয়ে বসে থাকতে হতনা। হাজার হাজার মানুষ যখন রাস্তায়, ফুটপথে রাত কাটায় তখন তারা আন্দোলন করে না, তারা আন্দোলন করে হাজার কোটি টাকার মালিক এক নারীকে সামরিক সাহচর্য থেকে বের করে সাধারণ জনগণের মধ্যে নিয়ে আসলে। সীমান্তে দিনের পর দিন মানুষ হত্যা করা হচ্ছে, তাতে কোন হরতাল ডাকা হয়না, লাগাতার হরতাল ডাকা হয় একজন লুটতরাজকারী ব্যক্তি গুম হলে। কারণ একটাই, ওই লুটতরাজকারী দল চালানোর জন্য বিএনপিকে অঢেল টাকা দেয়, সীমান্তের ওই নিরীহ মানুষগুলো তো দল চালানোর জন্য বিএনপিকে কোন টাকা দেয়না।

এখন সবাই কাজ করে নিজের পকেট ভারী করার জন্য, দেশের কল্যাণে কেউ আর রাজনীতি করে না। তারপরও স্বপ্ন দেখি উন্নত বাংলাদেশের। কারণ এই একটা কাজই আমরা বাংলাদেশীরা খুব ভাল পারি; স্বপ্ন দেখা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×