যা ভেবেছিলাম, সরকারের শেষ বছরে এসে যুদ্ধাপরাধীর বিচারের রায় প্রদান অবশেষে শুরু হল। কিন্তু প্রথম রায় দেখেই কিছুটা অবাক হয়ে গেলাম। যেই ব্যক্তি কিনা দেশের স্বনামধন্য গোয়েন্দা সংস্থাগুলোর চোখে ধুলো দিয়ে আরামসে প্রতিবেশী দেশে ঢুকে গিয়েছেন তারটাই কেন আগে দিতে হল। হাই প্রোফাইল সাঈদী,নিজামি,সাকা কিংবা মুজাহিদ কেন নয়। সাইদীর বিচারকাজ তো এক মাস আগেই শেষ হয়ে গিয়েছে। তারপরও কোন এক অজ্ঞাত কারণে রায় এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। আসল কথা হচ্ছে, সরকার ওই রায়গুলো প্রকাশে ভয় পাচ্ছে। কারণ জামায়াত- শিবিরের নেতাদের ফাঁসির আদেশ ঘোষণার পরবর্তী মুহূর্তেই বাংলাদেশ আরেকটি আফগানিস্তান বা পাকিস্তানে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। শিবিরের যে আত্মঘাতী স্কোয়াড রয়েছে তা এখন অনেকেরই জানা। আর তাদের কাছে দেশের আইন- শৃঙ্খলা বাহিনীর অসহায়ত্ব তো প্রতিনিয়ত মিডিয়াতে ভালভাবেই দেখা যায়। সরকার মুখ থেকে যতই বানী বিসর্জন করুক আর সুশীল সমাজ যতই লাফালাফি করুক, আত্মঘাতী হামলা একবার শুরু হয়ে তারাও এই সোনার বাংলা ছেড়ে স্টেট্স কিংবা নিদেনপক্ষে ভারতমাতার কোলে গিয়ে বসে থাকবেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার সেনাবাহিনীর সাহায্যও চাইবে না কারণ তাহলে গণতন্ত্র আবার মুখ লুকাবে ট্যাঙ্ক আর উর্দির আড়ালে। তাই যুদ্ধাপরাধীর রায় ঘোষণার পর অতীব মাত্রায় খুশি না হয়ে বরং সকলের উচিত আশেপাশে কোনরূপ সন্দেহজনক ঘটনার প্রতি একটু মনোযোগ প্রদান করা যেন আমাদের মাতৃভূমি আগের মতই নিরাপদ রাখা যায়।
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।