somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি রাজাকার বলছি

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. আমি একজন রাজাকার কারণ আমি পাকিস্তান ক্রিকেট টিমের খেলা দেখতে পছন্দ করি।
আপনি একজন দেশপ্রেমিক কারণ ভারতীয় ক্রিকেট টিম কোন খেলায় জিতে গেলে দাদাদের দেশ জিতেছে এই আনন্দে (!) মিষ্টি বিতরণ শুরু করেন।
২. আমি একজন রাজাকার কারণ আমি দেশের ‘সুশীল সমাজ’ নামধারী ভণ্ড নাস্তিকদের বিরুদ্ধচারণ করি।
আপনি একজন দেশপ্রেমিক কারণ ওইসকল সুশীলবৃন্দের কাছে নতমস্তক হয়ে নিজের আসল শিকড় থেকে যোজন যোজন দূরে সরে গিয়ে বিশাল হৃদয়ের অধিকারী হয়ে ওঠেন।
৩. আমি একজন রাজাকার কারণ আমি আমার ধর্মীয় অনুশাসন মেনে চলে পরকালের শাস্তি থেকে কিছুটা হলেও রেহাই পেতে চাই।
আপনি এক মহান দেশপ্রেমিক কারণ কোন ব্যক্তির দাঁড়ি দেখলেই আপনি তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন আর পারলে তাকে জঙ্গিবাদের দায়ে ধরিয়ে দেন।
৪. আমি একজন রাজাকার কারণ দেশের মানুষ বিনা কারণে সীমান্তে প্রাণ হারাচ্ছে আর আমি সরকারকে এর জবাবদিহিতা করতে বলছি।
আপনি দেশপ্রেমিক কারণ আপনার মতে আপনার প্রভাবশালী প্রতিবেশী ২০-২৫ জনকে ফেলে দিতেই পারে। ১৬ কোটির দেশে ওরকম কিছু আগাছা রেখে লাভ কি?
৫. আমি রাজাকার কারণ আমি দেশের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করা প্রতাপশালীদের আইনের মুখোমুখি করতে চাই।
আপনি দেশপ্রেমিক কারণ দেশের রথি-মহারথীরা দেশের জনগণের হাজার কোটি টাকা লুটে নিলেও আপনি শুধু খবরের অনুসন্ধানী রিপোর্ট পড়েই শান্ত থাকেন।
৬. আমি রাজাকার কারণ দেশের আধুনিকমনা মেয়েদের আব্রুর মাধ্যমে শরীরের নিরাপত্তা বজায় রাখতে চাই।
আপনি দেশপ্রেমিক কারণ মেয়েরা যত কম কাপড়ই পরুক না কেন, আপনি সেটিকে তাদের স্বাধীনতার মাপকাঠি বলে চালিয়ে দিবেন।
৭. আমি রাজাকার কারণ আমি পিলখানায় জাতির সূর্যসন্তানদের হত্যাকারীদের প্রকৃত পরিচয় জানতে চাই।
আপনি একজন দেশপ্রেমিক কারণ আপনি এরকম পরিকল্পিত হত্যাকাণ্ডকে কেবলমাত্র আচানক ‘সৈনিক বিদ্রোহ’ বলেই থেমে থাকতে চান।
৮. আমি একজন রাজাকার কারণ লাখো মানুষের উন্নত জীবনের স্বপ্ন দেখানো শেয়ারবাজারের অকল্পনীয় ধসের পিছনে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবী করি।
আপনি একজন দেশপ্রেমিক কারণ আপনি মনে করেন শেয়ার বাজার কেবলমাত্র জুয়াড়িদের আড্ডাখানা, ভদ্রলোকেরা ওখানে যায়না।
৯. আমি একজন রাজাকার কারণ যে দেশে মুসলিম ভাইয়েরা প্রকাশ্যে কুরবানি করতে পারে না, যে দেশে শতবর্ষী মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়, যে দেশের সৈন্যরা দেশরক্ষার নামে নির্বিচারে মুসলিম তরুণীদের ধর্ষণ করে যায়, যে দেশে মুসলিমের প্রতিশব্দ জঙ্গি সেই দেশকে আমি অন্তর থেকে ঘৃণা করি।
আপনি একজন দেশপ্রেমিক কারণ ওই দেশের রাষ্ট্রপতির শ্বশুরবাড়ি আপনার দেশে, এই ভেবে গর্বে বুক ভরে যায়। ওই দেশের বাঙালিদের রসনা বিলাসের জন্য আপনি টনের পর টন ইলিশ মাছ পাঠান, এদেশ পানি পাক কিংবা মরুভূমি হয়ে যাক। আমাদের জাতীয় নির্বাচন নিয়ে ওদের কোন মাথাব্যথা না থাকলেও ওদেশের প্রাদেশিক নির্বাচন নিয়ে আপনার ঘণ্টায় ঘণ্টায় খবর না শুনলে যেন খাবার হজম হয়না।
১০. আমি একজন রাজাকার কারণ আমি স্বাধীন,সার্বভৌম,অখণ্ড বাংলাদেশ দেখতে চাই।
আপনি দেশপ্রেমিক কারণ কোন একটা ছুতো পেলেই আপনি দুই বাংলার মিলনমেলা করতে উন্মুখ থাকেন।
১১. আমি রাজাকার কারণ ৮৮% মুসলিমের দেশে কয়েক হাজার মন্দিরে অবিরত পূজাঅর্চনায় কোনরূপ বাধা না দেওয়ার পরেও আমি শুধু আজানের সময় ঢাকঢোলের আওয়াজটা কমাতে বলেছিলাম।
আপনি দেশপ্রেমিক কারণ মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে, ভোরের ওয়াক্তে গান গেয়ে, নৃত্যের মাধ্যমে সূর্যকে বরণ করে এরকম আরও নানা রকম আধুনিকতার আবরণে ধর্মবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকেন।
১২. আমি একজন রাজাকার কারণ আমি ভুয়া সনদধারী মুক্তিযোদ্ধাদের সনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তি প্রার্থনা করি যেন মহান মুক্তিযুদ্ধের সম্মানকে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে।
আপনি একজন দেশপ্রেমিক কারণ নানারকম অনৈতিক সুবিধা ভগ করার পরেও ওই ভুয়া সনদের মাধ্যমে আপনি পার পেয়ে যাচ্ছেন।
১৩- আমি রাজাকার কারণ আমি মুক্তিযোদ্ধা কোটায় উচ্চশিক্ষা, চাকরিলাভের বিরোধিতা করি। কারণ আমি চাই না, মেধা থাকার পরেও সুযোগ না পেয়ে হতাশাগ্রস্ত তরুণেরা শেষ পর্যন্ত ওই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেই এক নতুন যুদ্ধ ঘোষণা করে বসে।
আপনি দেশপ্রেমিক কারণ আপনার ওই সনদের কল্যাণে কম মেধা নিয়েও দেশ চালানোর দায়িত্ব পেয়ে যাচ্ছে আপনার ওয়ারিশগণ।
১৪. আমি রাজাকার কারণ আমি ব্লগে ভারতের উদারতার পক্ষে সাফাই গাই না।
আর আপনিই ভাইয়া সেই মহান দেশপ্রেমিক, কারণ স্বাধীন হতে সাহায্য করায় আজীবন ভারতের গোলামি করে যাবেন। হোক না তাতে দেশের জনগণের অনেকখানি অধিকার হরণ।
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×