এটিএম কার্ড জালিয়াতি। নিরাপত্তার জন্য যে ব্যবস্থা, সেই নিরাপত্তাই এখন ঝুঁকিতে। তাই আতংকিত ৯০ লাখ এটিএম কার্ডধারী গ্রাহক। সতর্ক অবস্থানে রয়েছে ব্যাংকগুলোও। বাংলাদেশ ব্যাংক বলছে : ব্যাংক কর্মকর্তারা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
এটিএম বুথ হাতের কাছেই । ঝামেলাহীন। ব্যাংকে গিয়ে টাকা তোলার ঝক্কি নেই। প্রয়োজনও নেই ঘর থেকে নগদ টাকা বহনের। টাকাও তোলা যায় ২৪ ঘন্টাই।
কিন্তু সেই ব্যবস্থাই এখন ঝুঁকিতে। সম্প্রতি তিনটি ব্যাংকের চারটি বুথ থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও হবার ঘটনা নতুন করে চিন্তায় ফেলেছে অগনিত গ্রাহককে।এতো গেলো জালিয়াতি। এর আগেও খবরের শিরোনাম হয়েছে এটিএম বুথ । ছিনতাইকারীদের টাগের্টে এটিএম বুথ আর এটিএম কার্ডধারীরা। তাছাড়া ছেঁড়া টাকা, আর নকল টাকাও বুথ থেকে পাবার অভিযোগ তো আছেই।অবশ্য এখন আরো বেশি সতর্ক ব্যাংকগুলো। আশংকা, এসব ঘটনা ব্যাংকিং খাতে প্রভাব ফেলারও। তবে বেশি চিন্তায় পড়েছে ব্যাংকগুলোর অভিভাবক, বাংলাদেশ ব্যাংক । এমন ঘটনা ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ব্যাংকগুলোতে। নজরদারিতে আসছেন ব্যাংক কর্মকর্তারাও ।উন্নত দেশগুলো কিভাবে এসব পরিস্থিতি মোকাবেলা করছে, সে অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় বাংলাদেশ ব্যাংক ।
গোলাম কাদির রবুর রিপোর্ট।



সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


