সবাই বারণ করবার পরেও আমার রুমের উত্তর পাশের জনালার ধারে একটা হাসনাহেনা গাছ লাগিয়ে ছিলাম। এবার গাছ ভরে সেটায় ফুল এসেছে। সন্ধ্যার পর চারদিকে হাসনাহেনার মাতাল করা ঘ্রাণ ছড়িয়ে পরে। অদ্ভুত এক আবেশে তখন বন্ধ হয়ে আসতে চায় চোখের পাতা দুটো।


আমি তখন বলি, আমিতো শোনেছি পরীরা শুধু দেখতে সুন্দর ছেলেদের ওদের দেশে নিয়ে যায়। আমিতো এতো সুন্দর না, তাই আমাকে নিবে না।
মা তখন হেসে দিয়ে বলেন, হু বলেছে তোকে, তুই তো আমার রাজপুত্তুর! লক্ষী বাপ আমার, এই গাছটা কেটে ফেল। অন্য কতো ফুল গাছই তো আমাদের বাড়ীতে আছে।


সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



