চাঁপাইনবাবগঞ্জে সন্তান কোলে ৩২ কি.মি. হাঁটলেন আদিবাসী মা
২৯ শে জুলাই, ২০০৯ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক বছরের ছেলে 'সংগ্রাম' কে বুকে নিয়েই ৩২ কিলোমিটার হাঁটলেন তাঁর মা আদিবাসী বিচিত্রা তিরকি। দীর্ঘ এ পথচলার কষ্ট তাঁকে কাবু করতে পারেনি। পোরশার আদিবাসী গ্রামে হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে ২৬ ও ২৭ জুলাই আদিবাসীদের ৫৫ কিলোমিটারের পদযাত্রায় নওগাঁর পোরশা থেকে চাঁপাইনবাবগঞ্জের মহাদেবপুর পর্যন্ত ৩২ কিলোমিটার হেঁটেছেন বিচিত্রা। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামে।
৩২ কিলোমিটার হেঁটে আসার পর মহাদেবপুর বাসস্ট্যান্ডে কথা হয় বিচিত্রার সঙ্গে। বিচিত্রা বলেন, 'ভুক্তভোগী ছাড়া কি কেউ বুঝবে কোন দুঃখ-কষ্ট নিয়ে দুধের শিশুকে বুকে নিয়ে এতটা পথ হাঁটলাম? কেউ বুঝুক আর না বুঝুক আমি এই বুঝে এই সংগ্রামে অংশ নিয়েছি যে আদিবাসীদের জমিজমা, বসতভিটা উদ্ধারের জন্য যেন সংগ্রামটা চলতে থাকে। আমার ২৭ বিঘা জমি উদ্ধারের জন্য দীর্ঘদিন ধরে একাকী লড়াই করে আসছি। যখন শুনেছি জমি জালিয়াতের বিরুদ্ধে গণপদযাত্রা হবে, তখনই সিদ্ধান্ত নিয়েছি, যতই কষ্টই হোক গণপদযাত্রায় যাব। পদযাত্রায় এসে আরও সাহস নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। জমি উদ্ধার না হওয়া পর্যন্ত লড়াইটা চালিয়ে যাব।'
সূত্র: প্রথম আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন