somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজ জেলার ওয়েব পোর্টাল তদারকি করুন, সক্রিয় হোন

০২ রা মার্চ, ২০১১ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেলা তথ্য বাতায়ন নামে সরকারি যে ওয়েব পোর্টাল চালু রয়েছে। এর ঠিকানাগুলোও সহজ। যেমন আমার জেলার ওয়েব ঠিকানা (http://www.dcbagerhat.gov.bd)। আপনি বাগেরহাটের বদলে আপনার জেলার নাম লিখুন। এসব সাইট খুবই কার্যকর একটি মাধ্যম হতে পারে, যার মাধ্যমে জনগণের সাথে প্রশাসনের দূরত্ব কমে আসার সুযোগ রয়েছে।

এতে প্রয়োজনীয় অনেক কিছু রয়েছে যা এক কথায় অসাধারণ। তবে অনেক ঘাটতিও রয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, জনগণ ব্যাপকভাবে এতে অংশ নিচ্ছে না বলে সংশ্লিষ্টরা উৎসাহ হারিয়ে ফেলছেন। আমাদের উচিত নিজ নিজ জেলার ওয়েব পোর্টাল নিয়মিত ভিজিট করে মতামত দেওয়া। যেসব ঘাটতি রয়েছে, তা নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলা।

যেমন, একটি গুরুত্বপূর্ণ তথ্যের ঘাটতি রয়েছে বেশীরভাগ পোর্টালে। তা হচ্ছে, জনপ্রতিনিধিদের হালনাগাদ মোবাইল নম্বর। বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/কমিশনারদের নম্বর জরুরি। এছাড়া হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের ফোন নম্বরও খুব জরুরি।

এসবের ঘাটতি থাকলে, সংশ্লিষ্টদের ফোন করে তাগাদা দেওয়া উচিত যেন কোনো তথ্যঘাটতি না থাকে। আমরা যারা এসব বিষয়ে কথা বলতে দক্ষ তাদের সোচ্চার হওয়া উচিত। অবশ্যই ভদ্রসম্মতভাবে যাবতীয় সৌজন্যতা মেনে এসব বিষয়ে জোরালো ভূমিকা পালন করা উচিত। তবে প্রয়োজনে কর্তাব্যক্তিদের সাথে বিতর্কও করা যেতে পারে।

এভাবে এক সময় এসব জেলা পোর্টাল যথাযথ তথ্যসমৃদ্ধ হবে এবং সাধারণ জনগণ উপকৃত হবে। যেমন, খুব দ্রুত তারা জনপ্রতিনিধি বা প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে রাষ্ট্রপ্রদত্ত সেবা গ্রহণে সক্ষম হবে। জনপ্রতিনিধি এবং কর্মকর্তারাও এক সময় বুঝতে সক্ষম হবে তাদের দায়িত্ব-কর্তব্য কী।

আসুন, নিজ নিজ জেলার ওয়েব পোর্টাল ভিজিট করে সক্রিয় ভূমিকা পালন করি। বৈষম্য ও বঞ্চনামুক্তিতে প্রযুক্তি হোক সেরা হাতিয়ার।

[email protected]
01715009001
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×