somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:*কি করিয়া ২৯শে ফেব্রুয়ারী আমার প্রিয় হইলো:-P

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই বহুকাল আগের কথা তখনও ফেসবুক নামক বইটি ইন্টারনেটে আসে নাই:-P।তখনকার গল্প বলিতেছি
আম্রে মুকুল আসিবার কিছু দিবস পর একজন জোয়ান ছেলে বিবাহ করিল এক রূপসী কন্যাকে।তাহার বহুদিনের খোয়াব প্রতিবছর সহধর্মনীর জন্মদিবসে সে সারপ্রাইজ দিইয়া পত্নীর পিলে চমকায়া দিইবে :-/। আর এই কার্য সম্পাদানের জন্যে তাহার জানা দরকার পত্নীর জন্মতারিখ খানা। তখন তো আর ফেসবুক নামক কোনো বই ছিলো না যে বইয়ের পাতা উল্টাইয়া প্রিয়দর্শনীর জন্মতারিখ জানিয়া লইবে:(। ইহা জানার জন্য পত্নীর পিতামাতা কিংবা পত্নীর কাছে দারস্থ হইতে হইবে।ছেলেটি মনে মনে সিদ্ধান্ত লইলো মধুর রাতে পত্নীর কাছে জানিয়া লইবে জন্মদিবস খানা।

বর (যে জনা বিয়া করিয়া নিজ সিদ্ধান্তে গ্যাড়াকলে পড়িবার মত্তহয় সেজনাকে ছেলে বলা নিত্যান্ত বেকুবি) মহা আনন্দে বাসর ঘরে প্রবেশ করিয়া কনের হস্তখানা নিজ হস্তে বুকখানায় ধারন করিয়া বলিল


-প্রিয়া তুমি অতি সুন্দর চাদেঁর মতন মুখ
কত তারিখ জন্ম তোমার বললে পাইতাম মনে সুখ।
-স্বামী তুমি নির্লজ্জ অতি বেশরম
২৯ ফেব্রুয়ারী জন্ম আমার
ছিল ফাগুনের গরম।

এই উত্তর শুনিয়া স্বপ্নভঙ্গের পর বরের মনখানা কিরূপ হইয়াছে সেটা আর জানা হয় নাই। জানা হইবে কি করিয়া অন্যের প্রাইভেসি নষ্ট করা তো আর তাহাদের কার্ম নহে।

যাইহোক তখনকার দিনে ঈশ্বরের কৃপায় ছেলেদের ছেয়ে মেয়েদের হ্নদয়ে পিরিত নামক বস্তু খানা অতি মাত্রায় বর্ষিত হইয়া ছিলো যাহার কারণে জন্মদিবসে প্রেমিকের কাছ হইতে অল্প কিছু পাইলে তাহাদের পিলে চমকাইয়া উঠিত।আর ছেলেরাও সারা বছর অপেক্ষা করিতো কখন আসিয়া দাড়াঁইবে প্রিয়ার জন্মদিবস।


এখন আমাদের উপর ঈশ্বরের সেই কৃপা আর নাই এখন বিবাহ বার্ষিকীতে হীরার হার আর জন্মদিবসে লেটেস্ট আইফোন না হইলে নারীগণের পিলে চমকায় না:(।পিলে নামক বস্তুখানার দাম এখন হীরার হার আর আইফোনে গিয়া ঠেকিয়াছে।
এইছাড়া দিবস মনে না রাখিতে পারিলে রইয়াছে কঠিন যন্ত্রণা;-(। আমি নিত্যান্ত হতদরিদ্র মানুষ ঈশ্বর আমাকে পিরিত দিলেও নারীর পিলে চমকানোর ক্ষমতা দেয় নাই।

তাই জীবনের কঠিনতম সিদ্ধান্ত আজ নিয়া নিলাম আমার বিবাহ এবং কনের জন্ম তারিখ উভয় ২৯ শে ফেব্রুয়ারী হইতে হইবে ইহার অন্যথায় হইবে না।আশা করি কনে খুঁজিয়া পাইতে ঈশ্বর আমার উপর কৃপা হইবেন।:(
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×